শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০১

নির্দোষ মানুষ হত্যার দায় স্বীকার করে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা

নির্দোষ মানুষ হত্যার দায় স্বীকার করে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: নর্দার্ন আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে ৪০ বছর আগের ঘটনা নিয়ে এক সদস্যের বিচারবিভাগীয় তদন্ত কমিটির রায় সামনে আসার পরই ক্ষমা চাইলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

কমিটির রায়, বেলফাস্টে মৃত ১০ জনের মধ্যে নয়জনই নিরপরাধ ছিলেন। তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। ব্রিটিশ সেনা অন্যায়ভাবে তাদের হত্যা করে। ১৯৭১ সালের ৯ থেকে ১১ আগস্টের মধ্যে পাঁচটি আলাদা ঘটনায় তাদের হত্যা করা হয়।

কমিটির রায় আসার পরেই জনসন প্রথমে উত্তর আয়ারল্যান্ডের মন্ত্রীদের সঙ্গে কথা বলেন। তারপর তার মুখপাত্র জানান, ব্রিটিশ সরকারের হয়ে জনসন ক্ষমা চেয়েছেন। সেনা নিরপরাধ মানুষকে হত্যা করেছে বলে যেমন ক্ষমা চেয়েছেন, তেমনই এতদিন দেরি হওয়ার জন্যও ক্ষমা চেয়েছেন।

কমিটির প্রধান হাইকোর্টের বিচারপতি কিগানের মতে, বিক্ষোভকারীরা সম্পূর্ণ নিরপরাধ ছিলেন। তারা কোনো সহিংসতা করেননি। মৃতদের মধ্যে একজন দ্বিতীয় মহাযুদ্ধের যোদ্ধা, একজন ক্যাথলিক ধর্মযাজক এবং একজন আট বছর বয়সী সন্তানের মা–ও ছিলেন। তাদের পরিবার কয়েক দশক ধরে ন্যায়বিচারের দাবিতে লড়াই করছিলেন। ওই বিক্ষোভকারীরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026