শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ইংল্যান্ডের সন্দেহজনক গ্যাস বিস্ফোরনে এক শিশুর মৃত্যু হয়েছে। দেশটির ল্যাংকাশায়ারের হাইশাম এলাকায় এই দূর্ঘটনা ঘটে বরে জানা যায়। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা বিবিসি।
পুলিশ জানায় সকাল ভোররাত ২টা ৪০ মিনিটের সময় এই দুঘটনা ঘটে। আহত অবস্থায় দুইজন পুরুষ ও দুই মহিলাকে হাসপাতালে নেয়া হয়েছে। দুঘর্টনায় এক শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
বিবিসি জানায়, রোববার ভোর রাতে খবর পেয়ে স্থানীয় মালাওডেল এভিনিউতে যায় ফায়ারফাইটার, পুলিশ এবং অ্যাম্বুলেন্স। বিস্ফোরনে দুইটি বাড়ী সম্পূর্ণ ধ্বসে পড়ে এবং তৃতীয় বাড়ীর ব্যাপক ক্ষতি হয়েছে। এতে আরো ৪ জন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি আহত হয়েছেন।
Leave a Reply