সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮

অপুর সঙ্গে মাহির বিবাহ বিচ্ছেদ

অপুর সঙ্গে মাহির বিবাহ বিচ্ছেদ

বিনোদন নিউজ: পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিচ্ছেদের খবর জানিয়ে গতকাল শনিবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তবে সংসার ভাঙার কারণ ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ না করলেও গণমাধ্যমে এ নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।

জানা যায়, দুজন বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছেন। ব্যক্তিগত কিছু বিষয়ের বোঝাপড়া না হওয়ায় সম্প্রতি তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন মাহিয়া। ‘অগ্নি’-খ্যাত এ নায়িকা বলেন, মানুষের জীবনে অনেক কিছুই ঘটে। অনেক কিছু ভাগ্যের ওপর নির্ভর করে। এইটুকু বলব, আমি অপুকে সম্মান করি। আমাদের মধ্যে ব্যক্তিগত বোঝাপড়া নিয়ে কিছু বিষয়ে সমস্যা ছিল। যেটা হয় তো আমাদের সম্পর্ক টিকতে দিল না। হয়তো আরও কিছু বিষয় ছিল। তবে আপনাদের কাছে অনুরোধ, তার ও আমার কোনো অসম্মান হোক তেমন কিছু চাই না।

বিচ্ছেদের কারণ সম্পর্কে কিছুই জানাননি মাহি। কবে থেকে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন- জানতে চাইলে মাহি বলেন, আমরা আলাদা হয়ে গেছি সত্য; কিন্তু কবে, কখন থেকে-এসব বলতে চাইছি না। গণমাধ্যমকেও তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার দিনগত রাতে একটি স্ট্যাটাস দেন মাহি। সেখানে তিনি লেখেন, এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সঙ্গে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা। মাহি তার পোস্টে শ্বশুরবাড়ির কথা উল্লেখ করেছেন। তিনি লেখেন, পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুরবাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা। আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করব। তবে তার অনুরোধ এ নিয়ে কোনও নেতিবাচক সংবাদ যেন না প্রকাশ হয়।

প্রসঙ্গত, সিলেটের মাহমুদ পারভেজ অপুর সঙ্গে ২০১৬ সালের ২৫ মে বিয়ে হয় মাহিয়া মাহির। আগামী পরশু হতে যাচ্ছিল তাদের পঞ্চম বিবাহবার্ষিকী। এর ঠিক তার দুদিনে আগে তাদের বিচ্ছেদের সিদ্ধান্ত এলো। স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত কয়েকদিন থেকে তারা আলাদা থাকছেন। রোববার সকালে মাহিয়া মাহি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026