বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:১৪

সোমবারের মধ্যে সব মন্ত্রীর পদত্যাগ

সোমবারের মধ্যে সব মন্ত্রীর পদত্যাগ

শীর্ষবিন্দু নিউজ: যোগাযোগমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেছেন, আগামী সোমবারের মধ্যে বর্তমান মন্ত্রীসভার সব সদস্য পদত্যাগ করবেন। আজ সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, যারা সর্বদলীয় সরকারের থাকবেন, তাদের পদত্যাগপত্র গৃহীত হবে না। তাদের নতুন করে শপথ নেওয়ারও প্রয়োজন হবে না। সংলাপের প্রশ্নে তিনি বলেন, বিরোধী দলের জন্য সংলাপের দুয়ার খোলা আছে। যেকোন সময় চাইলেই তারা সংলাপে বসতে পারেন।

তিনি বলেন, সোমবারের মধ্যে সব মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দেবেন। ইতিমধ্যে অনেকে জমা দিয়েছেন। নিজের পদত্যাগের প্রসঙ্গে তিনি বলেন, পদত্যাগপত্র লেখা হয়েছে। রোববার প্রধানমনন্ত্রীর কাছে জমা দেয়া হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026