মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২

আলোচনার আমন্ত্রণ এখনো বহাল আছে

আলোচনার আমন্ত্রণ এখনো বহাল আছে

শীর্ষবিন্দু নিউজ: নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতাকে টেলিফোনে যে আমন্ত্রণ জানানো হয়েছিল, তা এখনো বহাল আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বৃহস্পতিবার দেশের ব্যবসায়ী সংগঠনগুলোর সাবেক ও বর্তমান নেতারা সাক্ষাত্ করতে গেলে তাঁদের এ কথা বলেন প্রধানমন্ত্রী।

বৈঠকে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরামউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি আকরাম হোসেন, আবদুল আউয়াল মিণ্টু, মীর নাসির হোসেন, আনিসুল হক, এ কে আজাদ, ঢাকা চেম্বারের সভাপতি মো. সবুর খান, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামীন প্রমুখ উপস্থিত ছিলেন। বেলা ১১টার পর শুরু হওয়া এ বৈঠক চলে প্রায় দুই ঘণ্টা।

একাধিক ব্যবসায়ী নেতা জানান, প্রধানমন্ত্রী প্রস্তাবটিতে তেমন গুরুত্ব দেননি। বরং তিনি বলেছেন, বিরোধী দলে তো স্থায়ী মহাসচিবই নেই। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সমঝোতার উদ্যোগ নেওয়ার অংশ হিসেবে দুই নেত্রীর সঙ্গে বৈঠক করেছেন ব্যবসায়ীরা। একজন ব্যবসায়ী নেতা জানান, আমরা প্রধানমন্ত্রীকে এমনও বলেছি, আপনি যদি আবারও আলোচনার উদ্যোগ নেন এবং বিরোধীদলীয় নেতা যদি তাতে সাড়া না দেন, তাহলে আমরা (ব্যবসায়ীরা) আপনার পক্ষে থাকব।

এর আগে বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠকে ব্যবসায়ীরা দুই দলের মহাসচিব-সাধারণ সম্পাদক পর্যায়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবে খালেদা জিয়া সম্মত হয়েছেন বলে বৈঠক শেষে জানিয়েছিলেন ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ব্যবসায়ীরা একই প্রস্তাব দিয়েছেন। গত শনিবার বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন তাঁরা। আর আজ বৈঠক করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে।

 

 

 

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026