শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: বিশ্বজুড়ে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের পরিষেবা ভেঙ্গে পড়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটেও সমস্যা দেখা দেয়।
সংবাদ মাধ্যমগুলোর মধ্যে মঙ্গলবার ব্লুমবার্গ, গার্ডিয়ান, সিএনএন, বিবিসি, নিউইয়র্ক টাইমস ও ফিনান্সিয়াল টাইমসে সমস্যা দেখা দেয়। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে তাদের সাইটেও সমস্যা দেখা দিয়েছিল। বিবিসি ও নিউইয়র্ক টাইমস জানিয়েছে তাদের ওয়েবসাইটে সাময়িক সমস্যা দেখা দিয়েছিল। এসব সাইটে ‘এরর’ শব্দটি দেখা যাচ্ছিল।
এদিকে অ্যামাজন ডটকমের খুচরা পণ্য বিক্রির সাইটও একই রকম সমস্যায় পড়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। তবে ভিপিএন ব্যবহার করে কিছু ওয়েবসাইটে প্রবেশ করা সম্ভব হচ্ছে বলে জানা যায়। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
যুক্তরাজ্যের প্রধান সরকারি ওয়েবসাইটে সমস্যা হয়েছিল। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ওয়েবসাইটে এরর শব্দটি এসেছে। সেই ক্রটি নিরসনে কাজ চলছে বলে জানানো হয়েছে। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, তাদের ওয়েবসাইট ও অ্যাপে সমস্যা দেখা দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, মঙ্গলবার সকাল থেকেই এই সমস্যার সম্মুখীন হচ্ছে ব্যবহারকারীরা। বাংলাদেশের ব্যবহারকারীরাও আজ বিকেল থেকে এই সমস্যায় পড়েছেন। ঠিক কী কারণে সাইটগুলোয় এমন সমস্যা হচ্ছে- তা এখনও জানা যায়নি। রেড্ডিট, অ্যামাজন, টুইচসহ বিশ্বের প্রথম সারির গণমাধ্যমের ওয়েবসাইটগুলো হঠাৎ বিকল হয়ে গেছে। এসব ওয়েবসাইটে ঢুকতে গেলেই হোমপেইজে ‘এরর ৫০৩ সার্ভিস আনঅ্যাভেইলেবল’ বার্তা দেখায়।
Leave a Reply