রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:০২

একসঙ্গে ১০ সন্তান জন্ম দেওয়ার রেকর্ড

একসঙ্গে ১০ সন্তান জন্ম দেওয়ার রেকর্ড

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: দক্ষিণ আফ্রিকার এক নারী একসঙ্গে ১০ সন্তান জন্ম দেওয়ার দাবি করেছেন। চিকিৎসকেরা এ ঘটনা নিশ্চিত করলে এটিই হবে একসঙ্গে সবচেয়ে বেশি সন্তান জন্ম দেওয়ার রেকর্ড। তার স্বামী তেবোগো টিসোটেটসি স্থানীয় সংবাদমাধ্যমে এমন তথ্য দিয়েছেন। -খবর মেইল অনলাইন।

এর আগেও জমজ সন্তানের জন্ম দিয়েছেন গোসিয়ামি থামারা সিথোল নামের ৩৭ বছর বয়স ওই নারী। সোমবার (৭ জুন) শেষ রাতে প্রিটোরিয়ার একটি হাসপাতালের সিজারিয়ান সেকশনে সাতটি ছেলে ও তিনটি কন্যা সন্তান জন্ম দিয়েছেন তিনি। স্বামী তেবোগো বলেন, তার স্ত্রী বেশ আনন্দিত ও আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তবে এখন বেশি কথা বলতে পারছেন না।

সিথোল এই গর্ভধারণকে স্বাভাবিক বলে দাবি করলেও এ রকম সন্তান জন্মদানের ক্ষেত্রে ব্যাপক চিকিৎসার দরকার পড়ে। গর্ভধারণের সুযোগ বাড়াতে গর্ভাশয়ে একাধিক নিষিক্ত ভ্রূণ সন্নিবিষ্ট করে দিতে হয়। তবে দক্ষিণ আফ্রিকায় সন্তান জন্মদানের এই ঘটনা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি মেইল অনলাইন। কারণ যে হাসপাতালে সন্তান প্রসবের ঘটনা ঘটেছে, সেটির নাম প্রকাশ করা হয়নি।

মাসখানেক আগে মালির এক নারী মরোক্কোর একটি হাসপাতালে একসঙ্গে ৯টি সন্তান জন্ম দেওয়ার দাবি করেছেন। স্থানীয় প্রিটোরিয়া নিউজে প্রথম এই খবর প্রকাশিত হয়েছে। পরে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সেখান থেকে তথ্য নিয়ে খবর প্রকাশ করেছে।

সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে ওই নারী বলেন, চিকিৎসকরা প্রাথমিকভাবে তার গর্ভে ছয় সন্তানের কথা বলেছিলেন। কিন্তু পরবর্তী স্ক্যানে তা বেড়ে দাঁড়ায় আটটিতে। কিন্তু সিজারের সময় আরও দুটি সন্তানের দেখা মিলেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026