বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৬

সিলেট-৩ আসনে মনোনয়ন নিলেন আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব

সিলেট-৩ আসনে মনোনয়ন নিলেন আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব

নিউজ ডেস্ক, সিলেট: দেশের তিনটি সংসদীয় শূণ্য আসনে উপ-নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্র সংগ্রহ শুরু করেছে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থীরা।

শুক্রবার দুপুরের পর ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের সামনে ভিড় শুরু করেন দলের নেতা-কর্মীসহ মনোনয়ন প্রত্যাশীরা ও তাদের সর্মথকেরা। নিজ নিজ এলাকার মনোনয়ন পেতে নির্দিষ্ট ফি জমা দিয়ে দলের মনোনয়ন প্রত্যাশীরা।

একই দিন, সিলেট-৩ আসনের জন্য দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন দলের আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব। এ সময় হাবিব বলেন- সদ্য প্রয়াত সংসদ সদস্যর পাশাপাশি আমি দলের জন্য, এলাকার উন্নয়নের জন্য কাজ করে গেছি। আমি মনে করি গত ১২ বছর ধরে দেশ, দল এবং জনগণের জন্য যে কাজ করেছি এবার নেত্রী আমাকে মূল্যায়ন করবেন। এ সময় তিনি সকলের সাহায্য ও দোয়া কামনা করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026