শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৯

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ: কিছু রাষ্ট্র ভ্যাকসিনকে কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করছে

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ: কিছু রাষ্ট্র ভ্যাকসিনকে কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করছে

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: কিছু দেশ ভ্যাকসিনকে কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

শুক্রবার জি৭ সম্মেলনে অংশ নিতে গিয়ে কর্নওয়ালে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে রাব এসব কথা বলেন। তিনি বলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে কিছু দেশ তাদের প্রভাব ধরে রাখার জন্য এই চেষ্টা করছে। কিন্তু ব্রিটেন কোনোভাবে এ ধরণের ভ্যাকসিন কূটনীতি সমর্থন করে না। এতে তিনি কোভিড-১৯ মহামারিকে ব্যবহার করে বিশ্বের প্রভাব বিস্তারের চেষ্টা চলছে এমন ইঙ্গিত দেন।

পশ্চিমা কূটনীতিকরা মনে করেন, রাশিয়া ও চীন বিশ্বের দরিদ্র রাষ্ট্রগুলোকে ভ্যাকসিন দিয়ে তাদের প্রভাব বৃদ্ধির চেষ্টা করছে। তাকে সরাসরি প্রশ্ন করা হয়, চীন ও রাশিয়া এ চেষ্টা করছে বলে মনে করেন কিনা তিনি। উত্তরে রাব বলেন, কোনো সন্দেহই নেই যে তারা এই চেষ্টা করছে এবং আমরা এ ধরণের ভ্যাকসিন কূটনীতি সমর্থন করি না। আমরা মনে করি, আমাদের কিছু নৈতিক দায়িত্ব রয়েছে।

জি৭ সম্মেলনে যোগ দেয়া রাষ্ট্রগুলো ১ বিলিয়ন ডলার ভ্যাকসিন দান করবে বলে আশা করা হচ্ছে। এগুলো দরিদ্র দেশগুলোর ভ্যাকসিন নিশ্চিত করবে। আগামি বছরের শেষ নাগাদ পুরো বিশ্বকে ভ্যাকসিন কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে তাদের। একইসঙ্গে পুরো বিশ্বের জন্য ভ্যাকসিন নিশ্চিত করার সঙ্গে স্বার্থও সম্পর্কিত।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026