শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৯

রানি দ্বিতীয় এলিজাবেথের ঠাট্টা জি-৭ নেতাদের সঙ্গে

রানি দ্বিতীয় এলিজাবেথের ঠাট্টা জি-৭ নেতাদের সঙ্গে

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যের কর্ণওয়ালে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে বিশ্বনেতাদের সংবর্ধনা দিয়েছেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। আনুষ্ঠানিক ছবি তোলার সময় সেন্স অব হিউমারের পরিচয় দিয়ে রানি হাসি মুখে জিজ্ঞাসা করেন, ‘আপনারা কি নিজেদের খুশি দেখাচ্ছেন, নাকি সত্যি সত্যিই নিজেদের এখানে উপভোগ করছেন? ডেইলি মেইল, ইন্ডিপেনডেন্ট।

উত্তরে জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘হ্যাঁ। আমরা উপভোগ করছি।’ এ সময় অন্যান্য নেতারা মুচকি হেসে ওঠেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রানির বড় ছেলে ব্রিটিশ সিংহাসনের উত্তরসূরী প্রিন্স চার্লস, তার স্ত্রী ক্যামিলা পার্কার এবং নাতি প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন।

বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাৎ করার আগে কর্নওয়ালের একটি ইডেন প্রকল্প পরিদর্শন করেছেন রাজপরিবারের এই জ্যেষ্ঠ তিন নারী। ওই অনুষ্ঠানে প্রচলিত প্রথা অনুযায়ী তলোয়ার দিকে কেক কাটেন রানি। সহকারী রানিকে প্রচলিত একটি ছুরি দিয়ে কেক কাটার অনুরোধ করলে রানি বলেন, ‘আমি এটি জানি, এটি খুবই অস্বাভাবিক।’ রানিকে তলোয়ার দিয়ে কেক কাটতে দেখে হেসে ওঠেন ক্যামিলা ও কেট।

রোববার সন্ধ্যায় জি-৭ সম্মেলন শেষে উইন্ডসর ক্যাসলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছেন রানি। বাইডেন দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করা যুক্তরাষ্ট্রের ১৩তম প্রেসিডেন্ট।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026