সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:১৫

টরি ছেড়ে লেবার পার্টিতে সাবেক স্পিকার জন বারকো

টরি ছেড়ে লেবার পার্টিতে সাবেক স্পিকার জন বারকো

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ব্রিটিশ হাউজ অব কমনসের সাবেক স্পিকার জন বারকো কনজার্ভেটিভ পার্টি ছেড়ে লেবার পার্টিতে যোগ দিয়েছেন। একইসঙ্গে তিনি তীব্রভাবে মৌখিক আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসনকেও। এ খবর দিয়েছে আল-জাজিরা।

অবজার্ভারকে দেয়া এক সাক্ষাৎকারে রোববার তিনি বলেন, বরিস জনসনের অধীনে কনজার্ভেটিভ দল একটি প্রতিক্রিয়াশীল, পপুলিস্ট, জাতীয়তাবাদী ও জেনোফোবিক। বরিস জনসনের বিষয়ে বারকো বলেন, তিনি একজন সফল প্রচারক কিন্তু সরকার পরিচালনায় তিনি ব্যর্থ। আর ন্যয়সঙ্গত সমাজ প্রতিষ্ঠা নিয়ে কোনো ভিশন নেই।

সাক্ষাৎকারে তিনি জানান, কয়েক সপ্তাহ পূর্বেই তিনি লেবার পার্টিতে যোগ দিয়েছেন। তিনি বিশ্বাস করেন, আদর্শিক দিক থেকে লেবার পার্টির সঙ্গে তার মিল রয়েছে। বারকো বলেন, আমি সাম্যতা, সামাজিক ন্যায় বিচার এবং আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস করি। এটাই লেবার পার্টির আদর্শ। তিনি আরো বলেন, আমি এখন বুঝতে পারছি, এই সরকারকে অবশ্যই বদলাতে হবে। একমাত্র লেবার পার্টিই সফল হতে পারবে, আর কোনো যোগ্য বিকল্প নেই।

উল্লেখ্য, প্রায় ১০ বছর স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন বারকো। ২০১৯ সালে তিনি পদত্যাগ করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026