শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪৮

ব্রিটিশ যুদ্ধজাহাজের দিকে রাশিয়ার গোলা নিক্ষেপ

ব্রিটিশ যুদ্ধজাহাজের দিকে রাশিয়ার গোলা নিক্ষেপ

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ব্রিটিশ রয়্যাল নেভির একটি ডেস্ট্রয়ারকে টার্গেট করে হামলা করেছে রাশিয়ার নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। এটিকে সতর্কতামূলক গোলা ছোড়া বলে জানিয়েছে রাশিয়া। খবর গার্ডিয়ানের।

ব্রিটেনের ওই ডেস্ট্রয়ার রাশিয়ার জলসীমায় প্রবেশ করলে এই কঠিন প্রতিক্রিয়া দেখানো হয়। ঘটনাটি ঘটে কৃষ্ণ সাগরে। তবে এতেই শান্ত হয়নি রাশিয়া। ওই জাহাজের চলাচলের পথে বিমান থেকে বোমাও ছোড়া হয়। বুধবার পুরো ঘটনাটি নিয়ে একটি বিবৃতি দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এইচএমএস ডিফেন্ডার রাশিয়ার সমুদ্রসীমার মধ্যে প্রবেশ করায় তিন বার সর্তক করেছিলো। পরে রাশিয়ার যৌথ বাহিনী জাহাজটিকে লক্ষ্য করে সতর্ক গুলি নিক্ষেপ করে।

রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানিয়েছে, ব্রিটিশ যুদ্ধজাহাজটি কৃষ্ণ সাগরের ক্রিমিয়া সংলগ্ন কেপ ফায়োলেন্ট এলাকায় তাদের সীমার তিন কিলোমিটারের মধ্যে প্রবেশ করে। রাশিয়া জাহাজটিকে সতর্ক করে।পরে রাশিয়ার কোস্ট গার্ড জাহাজটিতে গুলি করে।

রাশিয়া ব্রিটিশ যুদ্ধ জাহাজে শুধু গুলিই করেনি। তাদের একটি এস-২৪ যুদ্ধবিমান ব্রিটিশ জাহাজকে সতর্ক করে সাগরে বোমা বর্ষণ শুরু করে। এরপর যুক্তরাজ্যের জাহাজটি দিক পরিবর্তন করে।

খবরে বলা হয়েছে, উত্তেজনার সময় রাশিয়ান সীমান্তে পশ্চিমা বিশ্বের যুদ্ধবিমান কিংবা যুদ্ধজাহাজের উপস্থিতি স্বাভাবিক ঘটনা। তবে এভাবে প্রকাশ্যে গুলির ঘটনা বিরল। তবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনা অস্বীকার করেছে। তারা বলেছে, এই রকম কোনো ঘটনা ঘটেনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026