শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৩

স্বাস্থ্যসচিবকে অসহায় বললেন রানি এলিজাবেথ

স্বাস্থ্যসচিবকে অসহায় বললেন রানি এলিজাবেথ

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: কিছুক্ষণ আগে আমি স্বাস্থ্য সচিবের সঙ্গে আলাপ করলাম। করোনা পরিস্থিতি সামলাতে গিয়ে তিনি অসহায় অবস্থায় আছেন। বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাতের সময় এমন মন্তব্য করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। খবর বিবিসির।

তিনি বরিসকে বলেন, তিনি ভাবছেন, এখন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। রীতি অনুযায়ী প্রতি বুধবার বরিস ও রানির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু ২০২০ সালের ১১ মার্চের পর সরাসরি সাক্ষাতের মাধ্যমে এ বৈঠক আর হয়নি। এ বৈঠক সাধারণত ব্যক্তিগত।

প্রধানমন্ত্রীর সঙ্গে রানির এ সাপ্তাহিক সাক্ষাৎ ব্রিটিশ রাজতন্ত্রের একটি ঐতিহ্যবাহী প্রথা। সাধারণত এ সাক্ষাৎটি গোপনীয়। তবে করোনার কারণে গত বছরের ১১ মার্চ থেকে দীর্ঘ প্রায় ১৫ মাস বন্ধ ছিলো সরাসরি সাক্ষাৎকার। ঐ সময় কেবল টেলিফোনেই চলতো কথোপকথোন। দীর্ঘ বিরতির পর এ সাক্ষাৎ হওয়ায় সেখানে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়।

উল্লেখ্য, ম্যাট হ্যানকক সম্প্রতি আলোচনায় আসার কারণ বরিসের সাবেক শীর্ষ উপদেষ্টা ডোমিনিক কামিংস। তিনি বলেছিলেন, মহামারিকালে ম্যাট হ্যানকককে পুরোপুরি ব্যর্থ বলে আখ্যা দিয়েছিলেন বরিস।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026