বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৪

লন্ডনের রাস্তায় লকডাউন বিরোধী বিক্ষোভ মিছিল

লন্ডনের রাস্তায় লকডাউন বিরোধী বিক্ষোভ মিছিল

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: রাজধানী শহর লন্ডনের রাস্তায় লকডাউনবিরোধী মিছিলে অংশগ্রহণ করেছে হাজার হাজার বিক্ষোভকারী। বিক্ষোভের অংশ হিসেবে শনিবার (২৬ জুন) মধ্য লন্ডনে প্রধানমন্ত্রীর ডাউনিং স্ট্রিটের বাসভবন এবং পার্লামেন্টে টেনিসবল নিক্ষেপ করে তারা

ইংল্যান্ডের দক্ষিণপশ্চিম উপকূলের ডেভন থেকে বিক্ষোভে অংশ নেয়া আইইন ম্যাককাসল্যান্ড বলেন, এই বিক্ষোভে আমার অংশ নেওয়ার প্রধান কারণ লকডাউনে আমার স্বাধীনতা অধিকার হরণ করা হচ্ছেতিনি বলেন, আমাদের সমবেত হওয়া, ভ্রমণ এবং কাজ করার স্বাধীনতা আছে, বিধিনিষেধ সব অধিকার হরণ করছে, আমি সত্যিই সরকারের ওপর বেশ ক্ষুব্ধ; জন্য সবাই এখানে এসেছে

একটি প্ল্যাকার্ডে স্বাস্থ্যমন্ত্রী হ্যানকককে গ্রেফতারের দাবি জানানো হয়েছে। শুক্রবার সরকারী অফিসের ভেতরে একজন সহযোগীকে চুম্বন করার সিসিটিভি ফুটেজ প্রকাশের পরে তিনি শিরোনাম হয়ে ওঠেন। এতে তার পদত্যাগের দাবি তোলা হয়েছে

ইংল্যান্ডে গত ২১ জুন থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার কথা ছিল, তবে ভারতীয় ডেল্টা ভেরিয়ান্ট ছড়িয়ে পড়ায় এই ঘোষণা কমপক্ষে চার সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীরা হাইডপার্ক থেকে অক্সফোর্ড স্ট্রিট হয়ে পার্লামেন্টভবনের দিকে মিছিল করে, তারা পতাকা বহন করে, শিষ দিয়ে চিৎকার করে অবিলম্বে বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানায়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026