শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৩

ব্রিটেনে স্কুলে নিষিদ্ধ হতে পারে মোবাইল ফোন

ব্রিটেনে স্কুলে নিষিদ্ধ হতে পারে মোবাইল ফোন

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ব্রিটিশ সরকার স্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে জানান দেশটির শিক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসন। এ খবর দিয়েছে মিরর।

গ্যাভিন মনে করছেন এটি বিভ্রান্তিকর। তবে অভিভাবকরা বলছেন লকডাউন থেকে শিক্ষার্থীদের উদ্ধার করতে বা তাদের পাঠ্যক্রম চালিয়ে যেতে কার্যকর কোনো উদ্যোগ না নিয়ে গ্যাভিন বরং উল্টোটাই করছেন। গ্যাভিন মনে করেন মোবাইল ফোন স্কুলের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে। কারণ তারা মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার করছে। ৬ সপ্তাহের জন্যে শিক্ষক ও অভিভাবকদের মোবাইল ফোন ব্যবহার ছাড়াও ক্লাসরুমে শিক্ষার্থীদের আচরণ আরো কিভাবে উন্নত করা যায় সে ব্যাপারে কথা বলতে বলা হয়েছে।

স্কুলের ইউনিয়নগুলো মনে করছে লকডাউনে বরং শিক্ষার্থীদের মোবাইল ফোন পাঠভ্যাসে কাজে লাগছে। তবে স্কুলের সময় মোবাইল ফোন ব্যবহার না করার ব্যাপারে পরিকল্পনা হচ্ছে বলে জানান ব্রিটিশ শিক্ষামন্ত্রী।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026