বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১৪

নিজের জীবনবাজি রেখে দুই শিশুর প্রাণ বাঁচালেন এক ব্রিটিশ পুলিশ

নিজের জীবনবাজি রেখে দুই শিশুর প্রাণ বাঁচালেন এক ব্রিটিশ পুলিশ

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: নিঃসন্দেহে ভীষণ রোমাঞ্চকর একজন পুলিশ কর্মকর্তার জীবন। প্রতিদিন নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় তাদের। প্রয়োজনে রাখতে হয় জীবনবাজি। তেমনি আগুনের ভেতর থেকে জীবনবাজি রেখে দুই শিশুর প্রাণ বাঁচিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। গত বুধবার ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর উঠে এসেছে।

লন্ডনের এলিফ্যান্ট অ্যান্ড ক্যাসল ট্রেন স্টেশনে সোমবার এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে দমকল বাহিনীর একশ’র বেশি কর্মী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে দ্য সান এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই ঘটনার ভিডিওতে দেখা গেছে নিজের দুইবাহুতে দুই শিশুকে ধরে আগুনের মধ্যে থেকে বের হচ্ছেন এক পুলিশ কর্মকর্তা। উপর থেকে তোলা এক ভিডিওতে দেখা গেছে, এক পুলিশ কর্মকর্তা শিশু দুজনকে ধরে স্টেশনের সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নামছেন। তাদের পেছনেই রয়েছে জ্বলন্ত অগ্নিকুণ্ড।

এলিফ্যান্ট অ্যান্ড ক্যাসল শপিং সেন্টারে প্রথমে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের সঙ্গে কোনো নাশকতার সংশ্লিষ্টতা নেই বলে ধারণা করছে পুলিশ। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পাওয়ার পর নাম না জানা পুলিশ কর্মকর্তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে নেটিজেনরা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026