করোনা মহামারীর জন্য জার্মানির সঙ্গে যুক্তরাজ্যের ভ্রমণ আপাতত স্থগিত রয়েছে। আসন্ন সফরে বরিস জনসন ও এঞ্জেলা মরকেল কোয়ারেন্টাইনে থাকার শর্তে এই ভ্রমণ নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার জন্য আলোচনায় বসতে যাচ্ছেন। এ খবর দিয়েছে বিবিসি।
প্রসঙ্গত, গত মে মাস থেকে যুক্তরাজ্যেরর জন্য জার্মানি ভ্রমণ বাতিল করেছে জার্মান সরকার। যদিও জরুরী প্রয়োজনে কেউ প্রবেশ করে তবে তাকে অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টাইন নিয়ম মানার কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছিলো।
তাই এবারের দুই রাষ্ট্র প্রধানের আলোচনার অন্যতম বিষয়বস্তু হিসাবে থাকছে দুই দেশের বানিজ্য ও ব্রেকজিট পরবর্তী কর্মসুচীও। এই ভ্রমণে মেরকেল ব্রিটিশ রাণীর সাথে সাক্ষাৎ করবেন এবং পরে ব্রিটিশ পার্লামেন্টে বক্তব্য রাখবেন। ১৯৯৭ সালে বিল ক্লিনটনের পর তিনিই প্রথম কোনো বিদেশী দেশ প্রধান যিনি ব্রিটিশ পার্লামেন্টে বক্তব্য রাখবেন। যদিও এই অধিবেশন ভার্চুয়ালি হবে। এর আগে গত সপ্তাহে মেরকেল ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে বাড়তি সতর্কতার কারণে যুক্তরাজ্যের নাগরিকদের জন্য জার্মানি ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে।
Leave a Reply