বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০৯

ইউরোর শেষ চার খেলায় ইতালি-স্পেন ও ইংল্যান্ড-ডেনমার্ক মুখোমুখি

ইউরোর শেষ চার খেলায় ইতালি-স্পেন ও ইংল্যান্ড-ডেনমার্ক মুখোমুখি

ইউরো চ্যাম্পিয়নশিপ মহারণের প্রতি ধাপেই মিলছে নতুন নতুন রোমাঞ্চ। শক্তি-সামর্থ্যে হট ফেভারিট তকমাওয়ালা দলগুলোর মধ্যে শেষ চারে জায়গা পেয়েছে ইংল্যান্ড, ইতালি ও স্পেন। ডিফেন্ডিং চ্য্যাম্পিয়ন পর্তুগাল কিংবা রানার্সআপ ফ্রান্স, ফিফা র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান বেলজিয়াম অথবা বিশ^কাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার মতো বড় দলগুলোর প্রতিদ্বন্দ্বিতার ভীড়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ডেনমার্ক। আগামী মঙ্গলবার শুরু হবে ইউরোর ফাইনালে ওঠার লড়াই।

শুক্রবার সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইতালি ও স্পেন। অন্যতম ফেভারিট বেলজিয়ামকে বিদায় করে শেষ চার নিশ্চিত করে ইতালি। আর রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে সুইজারল্যান্ডকে হারিয়ে শিরোপা স্বপ্ন টিকিয়ে রেখেছে স্পেন। আগামী ৬ই জুলাই ফাইনালে ওঠার লড়াইয়ে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ও স্পেন মুখোমুখি হবে।

ওয়েম্বলির দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড ও ডেনমার্ক। শেষ আটের লড়াইয়ে ইউক্রেনকে হারিয়ে সেমির টিকিট পায় ইংল্যান্ড। আরেক ম্যাচে চেক রিপাবলিককে হারায় ডেনমার্ক।

ইউরোর সেমিফাইনাল:
প্রথম সেমিফাইনাল: ইতালি-স্পেন
৬ই জুলাই (মঙ্গলবার), রাত ১টা

দ্বিতীয় সেমিফাইনাল: ইংল্যান্ড-ডেনমার্ক
৭ই জুলাই (বুধবার), রাত ১টা




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026