শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৫

যুক্তরাজ্যে জালিয়াতিতে সহায়তার দায়ে বাংলাদেশী ব্যারিষ্টারের লাইসেন্স বাতিল

যুক্তরাজ্যে জালিয়াতিতে সহায়তার দায়ে বাংলাদেশী ব্যারিষ্টারের লাইসেন্স বাতিল

যুক্তরাজ্যে মুহাম্মদ তমিজ উদ্দিন নামের এক বাংলাদেশী ব্যারিষ্টারের বার লাইসেন্স বাতিল করা হয়েছে। গত ১লা জুলাই ল গেজেট অনলাইন এই সংবাদ প্রকাশ করেছে।

তার বিরুদ্ধে আনিত অভিযোগে বলা হয়, তিনি যুক্তরাজ্যে ভিসা জালিয়াতিতে কাগজপত্র তৈরিতে সহায়তা করেন। এতে বলা হয়, মুহাম্মদ তমিজ উদ্দিন ২০০৫ সালে ব্যারিষ্টার হিসাবে বার লাইসেন্স পান। মূলত; ২০১৮ সালে ভিসা প্রতারনায় ভূয়া কাগজ পত্র তৈরি করার অভিযোগে সাউথ ওয়ার্ক কাউন কোর্টে দোষী স্বাব্যস্ত হন তিনি। সে সময় ৩০ মাসের জেলদন্ডও হয়।

কোর্টের রায়ে বলা হয়েছে, তমিজ উদ্দিন আইনের কাজে অসততা, ন্যায় বিচার প্রশাসনে পক্ষপাতমূলক  ও আইনী পেশায় সাধারন মানুষদের আস্থা হ্রাস করেছে তার অসৎ কাজ দিয়ে। তবে বার স্টান্ডার্ড বোর্ড বলেছে, তিনি চাইলে বিষয়টি নিয়ে আপিল করতে পারবেন।

বিষয়টি নিয়ে বার স্টান্ডার্ড বোর্ডের এক কর্মকর্তা জানান,  আইনকে ব্যবহার করে জালিয়াতি একটি জঘন্য অপরাধ। আর এই অপরাধের সাথে যুক্ত থাকার কারনে মুহাম্মদ তমিজ উদ্দিনের লাইসেন্স বাতিল করা হয়েছে। আইন পেশার জন্য নজরদারি প্রতিষ্ঠান বার স্ট্যান্ডার্ড অথরিটির পক্ষ থেকে বলা হচ্ছে, তামিজ উদ্দিন ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত হোম অফিসে বিভিন্ন মানুষদের ভিসা সংক্রান্ত কাজের জন্য ভূয়া তথ্যাদি ও কাগজপত্র প্রদান করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026