শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৫

ব্রিটেনে কোভিড শনাক্ত ৩৬ শতাংশ: মৃতের সংখ্যা কম

ব্রিটেনে কোভিড শনাক্ত ৩৬ শতাংশ: মৃতের সংখ্যা কম

ব্রিটেনে ভ্যাকসিন কার্যক্রমে সব থেকে এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে একটি দেশ। এক সপ্তাহ ব্যবধানে কোভিড শনাক্তের সংখ্যা ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে দেশটিতে কোভিডে মৃতের সংখ্যা এক পঞ্চমাংশ কমে এসেছে একই সময়ে। এ খবর দিয়েছে ডেইলি মেইল।

ডেইলি মেইলের খবরে জানানো হয়েছে, ২৪ ঘন্টায় এদিন দেশটিতে করোনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। গত সপ্তাহের এ দিনে করোনায় মারা গিয়েছিলেন ২৩ জন। অর্থাৎ মৃতের সংখ্যা হ্রাস পেয়েছে ২১.৭ শতাংশ। একে ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৯শে জুন বৃটেনে একদিনে ৩৫৮ জন কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে দ্বিতীয় ঢেউয়ের সময় প্রতিদিন যে হারে মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে তৃতীয় ঢেউয়ের সময় তার ভগ্নাংশ পরিমাণ দেখা যাচ্ছে।

ভ্যাকসিন কার্যক্রমে এগিয়ে থাকার কারণেই কোভিডে গুরুতর অসুস্থ কিংবা হাসপাতালে ভর্তির হার কমে আসছে। গত ৩রা জুলাই ব্রিটেনে কোভিড পজেটিভ শনাক্ত হয় ২৪ হাজার ৮৮৫ জন। গত শনিবার এই সংখ্যা ছিল ১৮ হাজার ২৭০। তবে সর্বশেষ ৬ দিনই শনাক্তের সংখ্যা ২০ হাজারের উপরেই ছিল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026