শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৫

এনএইচএস কর্মীদের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেবেন রানি

এনএইচএস কর্মীদের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেবেন রানি

জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা (এনএইচএস) কর্মীদের ব্রিটেনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রদান করবেন রানি এলিজাবেথ। যুক্তরাজ্যের করোনা মহামারির কারণে স্বাস্থ্যকর্মীদের আত্মত্যাগ এবং তাদের সেবার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হবে।

সোমবার বিষয়টি ঘোষণা করে ব্রিটিশ সরকার। এনিয়ে রানি এলিজাবেথ বলেন, পুরস্কারটির প্রদান করা হবে এনএইচএসের সমস্ত শাখার সাবেক ও বর্তমান সকল কর্মীদের। যারা অসামান্য বীরত্বের পরিচয় দেয় তাদের সম্মানার্থে জর্জ ক্রসের সম্মাননা দেওয়া হয়।

এই সম্মাননা পাবেন যুক্তরাজ্যের অন্তর্গত চারটি দেশের রাষ্ট্র পরিচালিত স্বাস্থ্যবিভাগের সকল স্বাস্থ্যকর্মী। এবার কোভিড-১৯ এ শুরুর থেকে এখন পর্যন্ত এনএইচএস এর হাজারের বেশি স্বাস্থ্যকর্মী কাজ করে যাচ্ছে পরিস্থিতি স্বাভাবিক করতে। তাদের এই বীরত্বকেই এবার স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, এপ্রিলের শুরুতে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর স্বাস্থ্যকর্মীদের সাহসিকতা ও সেবা কাছে থেকে দেখেছি। তারা সর্বোচ্চ সম্মানের অধিকার রাখে। স্বাস্থ্যকর্মীদের সেবা ও সাহসিকতা ছাড়া আজ আমরা এই অবস্থায় থাকতাম না।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026