মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২

সৌদি আরবে চুক্তিভিত্তিক বিয়ের সংখ্যা বাড়ছে

সৌদি আরবে চুক্তিভিত্তিক বিয়ের সংখ্যা বাড়ছে

ইসলাম ধর্ম অনুযায়ী বিয়ের আগে সহবাস অবৈধ। তাই নাম মাত্র চুক্তিভিত্তিক বিয়ের সংখ্যা বাড়ছে সৌদি আরবে। এই বিয়ে নিয়ে চিন্তিত সৌদির ধর্মীয় ব্যক্তিরা। তাদের অভিযোগ এই বিয়ের মাধ্যমে উচ্ছৃঙ্খলতাকে বৈধতা দান করা হচ্ছে। এ খবর দিয়েছে ফ্রান্স ২৪।

শর্তহীন এই বিয়ে সৌদিতে মিসইয়ার নামে পরিচিত। সৌদির ধর্মীয় ব্যক্তিদের অভিযোগ, মিসইয়ারের মাধ্যমে উচ্ছৃঙ্খলতাকে বৈধতা দান করা হচ্ছে। আর এই মিসইয়ারের আড়ালে সৌদি ব্যক্তিরা লিভ-ইন বা পরকীয়ার মতো সম্পর্কে জড়াচ্ছে। এর জন্য বিশেষ ম্যাচ-মেকিং সাইট বা গ্রুপও আছে সোশ্যাল মিডিয়াতে। প্রাথমিকভাবে সৌদি সুন্নিদের মধ্যে মিসইয়ার প্রচলন বেশি ছিল।

সৌদিতে বসাবসরত এক মিসরীয় এই বিষয়ে বলেন, এই বিয়ে খুবই সস্তা। কোনও পণ লাগে না। কোনও বিধি-নিষেধ নেই। মহামারি শুরু হওয়ার পর আমি আমার স্ত্রী ও ৫ বছর বয়সী ছেলেকে কায়ারোতে ফেরত পাঠিয়ে দিয়েছিলাম। এরপরই আমি মিসইয়ারের সন্ধানে নামি।

প্রসঙ্গত, নারীরাও এই ব্যবস্থার মাধ্যমে পুরুষতান্ত্রিক নানা জটিলতা থেকে দূরে থাকতে পারেন। অধিকাংশ ক্ষেত্রেই এই বিয়েগুলোর মেয়াদ ১৪ থেকে ৬০ দিন হয়। বহুগামী নারী-পুরুষ দ্বিতীয় সংসারের ভার বহন করে বেড়ানোর চাপ এড়িয়ে এই ধরনের সম্পর্কের সুবিধা উপভোগ করে থাকেন। বিধবা, তালাকপ্রাপ্তা নারীদের মধ্যে এই বিয়ে বেশ জনপ্রিয় বলে জানা গেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026