শীর্ষবিন্দু নিউজ: টেকনাফে পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে মালয়েশিয়াগামী ২১ জনকে আটক করেছে বিজিবি। শুত্র“বার বেলা ১২টায় বিজিবির আওতাধীন দমদমিয়া বিওপি চেক পোস্টে টেকনাফমুখী সৈাদিয়া বাস তল্ল¬াশি চালিয়ে সাগর পথে মালয়েশিয়ার যাওয়ার জন্য আসা ১৫ যাত্রীকে আটক করে।
এছাড়া একইদিনে শাহপরীরদ্বীপ বিওবি বিজিবির সদস্যরা নাফ-নদী এলাকায় অভিযান চালিয়ে ৬ মালয়েশিয়া যাত্রী আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তিরা যশোর, ভৈরব ও দিনাজপুর জেলার বাসিন্দা বলে জানায় বিজিবি।