শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৩৬

ইংল্যান্ড ইউরো সেমিফাইনালে জিতার উল্লাসে কোভিডে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা

ইংল্যান্ড ইউরো সেমিফাইনালে জিতার উল্লাসে কোভিডে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা

ইউরো ২০২০ এর ফাইনালে ওঠায় ইংল্যান্ডের দর্শকেরা বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছিলো। ডেনমার্কের বিপক্ষে সেমিফাইনালে জিতের উল্লাসে তাদের মধ্যে ছিলোনা কোনো সামাজিক দুরত্ব না ছিলো কোনো মাস্ক পরার প্রবণতা। খোলা মুখেই হাজার হাজার দর্শক উচ্ছ্বাসে মেতে উঠেছিলো একসঙ্গে। ইংল্যান্ড জিতে যাবার পর পরই আনুমানিক ৬৬ হাজার দর্শক সবাই আলিঙ্গনে মেতে ওঠে। এ খবর দিয়েছে ডেইলি মেইল।

এখানে উল্লেখ্য যে, বর্তমানে ইংল্যান্ডে দৈনিক সংক্রমণ প্রায় ২৫ হাজার। আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে একটি করোনা বিস্ফোরণ হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। লন্ডনের ইমপেরিয়াল কলেজের বিজ্ঞানীরা বলেছেন, নিয়ম ভঙ্গের এই মেলায় আগামী ১৯ জুলাইয়ের মধ্যে দৈনিক কোভিড সংক্রমণ ১ লাখ হতে পারে।

সাম্প্রতিক এই সমীক্ষায় দেখা গিয়েছে, বর্তমানে লন্ডনে আক্রান্তের সংখ্যা প্রতি সপ্তাহে দ্বিগুণ হচ্ছে। বর্তমানে নারীদের থেকে পুরুষরা ৩০ শতাংশ বেশী আক্রান্ত হচ্ছে। দীর্ঘ ৫৫ বছর পর ইংল্যান্ড ফুটবলের কোনো বড় আসরের ফাইনাল খেলতে যাচ্ছে। এই ফাইনাল খেলার আগেই এটি মারাত্মক রুপ ধারণ করতে পারে। এ সত্বেও ঐতিহাসিক ম্যাচের সাক্ষী হওয়ার জন্য স্টেডিয়াম দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন দেশটির মন্ত্রীরা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026