শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৯

টান টান উত্তেজনায় ইংল্যান্ডের এক গোল

টান টান উত্তেজনায় ইংল্যান্ডের এক গোল

ইতালির বিপক্ষে ইউরোর ফাইনাল। এমন ফাইনালে প্রচন্ড গতির এক প্রদর্শণীতেই গোল আদায় করে নেয় স্বাগতিক ইংল্যান্ড। টান টান উত্তেজনার ফাইনালে কানায় কানায় পূর্ণ ওয়েম্বলি স্টেডিয়াম। ম্যাচের দ্বিতীয় মিনিটে কর্নার পায় ইতালি। কর্নার থেকে ভেসে আসা বল ক্লিয়ারই করা নয় শুধু নিজেদের নিয়ন্ত্রণেও ধরে রাখে ইংল্যান্ড। উঠে যায় কাউন্টার অ্যাটাকে। ইতালির বক্সের ডান পাশ থেকে বাম পাশে লম্বা পাস দেন কিয়েরান ট্রিপিয়ার। দ্রুত গতিতে এগিয়ে আসা লুক শ ডান পায়ের দুর্দান্ত এক শট নেন তাতে। মুহূর্তেই বলটি জড়িয়ে গেলো ইতালির জালে।

১৯৬৬ বিশ্বকাপের পর এই প্রথম বড় কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলছে ইংল্যান্ড। ফাইনালে তাদের প্রতিপক্ষ বারবার ইউরোর ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারা ইতালি। আরও দু’বার বিশ্বকাপ জিততে পারলেও ইউরো জেতা সম্ভব হয়নি আজ্জুরিদের। ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ এবং ২০০৬ সালে বিশ্বকাপ জিতেছে ইতালি। এছাড়া ২০০২ ও ২০১২ সালে ইউরোর এবং ১৯৭০ ও ১৯৯৪ সালে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল তারা।

উল্লেখ্য, এই প্রথম ইউরো কাপের ফাইনালে ওঠা ইংল্যান্ড ঘরের মাঠে চ্যাম্পিয়ন হতে পারলে ১৯৬৬’র বিশ্বকাপ জয়ের পর আবারও কোনো বড় ট্রফি ঘওে তুলবে। অন্যদিকে ইতালি ১৯৬৮ সালে প্রথমবার এবং এযাবতকালে একবারই ইউরোর শিরোপা জিততে পেরেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026