মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩

একটি শর্ত মানলেই শ্রীলেখার সাথে ডেট

একটি শর্ত মানলেই শ্রীলেখার সাথে ডেট

মাত্র একটি শর্ত মানলেই ভারতীয় অভিনেত্রী শ্রীলেখা স্বয়ং তার অনুরাগীকে কফি ডেটে নিয়ে যাবেন। কিন্তু কী সেই শর্ত? অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামেই জানিয়েছেন এ খবর।

ইনস্টাগ্রামে তিনি জানিয়েছেন, তাকে ভালবাসলে পথপশুদের দেখভাল করতে হবে। নিয়মিত যত্ন নিতে হবে পথের অসহায় কুকুর, বিড়ালদের। অর্থাৎ, আক্ষরিক অর্থে পশুপ্রেমী হতে হবে তার অনুরাগীকে। তা হলেই শ্রীলেখা তাকে ডেটে নিয়ে যাবেন!

প্রমাণ হিসেবে অনুরাগীকে পথপশুদের যত্ন নেওয়ার ছবিও ভাগ করে নিতে হবে নেটমাধ্যমে। এই একটি ঘোষণা করেই বুধবারের সকাল মাতিয়ে দিলেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, পাসপোর্ট অফিসে যাওয়ার পথে অনুরাগীদের সঙ্গে কথোপকথন সারছিলেন তিনি। কিছু দিন ধরেই শ্রীলেখা অনুরাগীদের সঙ্গে মজার খেলায় মেতেছেন। ঠিক করেছেন, নিয়মিত কিছু বাছাই করা প্রশ্নের উত্তর দেবেন তিনি।

সেই মতোই সঞ্জীব নামের এক অনুরাগী অভিনেত্রীর কাছে জানতে চেয়েছিলেন, কী করে তিনি শ্রীলেখাকে তার ভালবাসার কথা জানাবেন? তারই উত্তরে সঞ্জীবকে আগে বলা শর্ত জানান অভিনেত্রী। শ্রীলেখার দাবি, সঞ্জীব প্রকৃত অনুরাগী হলে তার অনুরোধ রাখবেন। তিনিও কিছুটা সময় কাটাবেন সঞ্জীবের সঙ্গে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026