সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:১২

নিবন্ধিত হজযাত্রীরা সমবেত হচ্ছেন মক্কায়, মূল আনুষ্ঠানিকতা রোববার

নিবন্ধিত হজযাত্রীরা সমবেত হচ্ছেন মক্কায়, মূল আনুষ্ঠানিকতা রোববার

সৌদি আরবের বিভিন্ন প্রান্ত থেকে নিবন্ধিত হজযাত্রীরা পবিত্র নগরী মক্কায় সমবেত হতে শুরু করেছেন। গতবারের মতো এ বছরও পবিত্র হজ পালিত হবে করোনাভাইরাস মহামারির মধ্যে। আজ শনিবার ছুটে যাচ্ছেন ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মক্কায়। আগামীকাল রোববার থেকে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে হজ। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ।

সৌদি আরবে শনিবার সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত মক্কায় উপস্থিত হবেন মুসল্লিরা। সীমিত পরিসরে ও কঠোর স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবে শনিবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজ। বাইরের কেই সুযোগ না পেলেও সৌদি আরবে থাকা ১৫০টি দেশের নাগরিকসহ এবারের হজে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন ৬০ হাজার মানুষ। তারা ওমরাহ পালন করবেন। পরদিন ৮ জিলহজ মিনার উদ্দেশ্যে রওয়ানা হবেন হাজিরা। এদিন দিবাগত রাতে শুরু হবে হজের মূল কার্যক্রম। আগামী ১৯ জুলাই আরাফার দিন পালিত হবে পবিত্র হজ। পরদিন পশু কোরবানির মধ্য দিয়ে সম্পন্ন হবে মূল কার্যক্রম।

সৌদি আরবের দাম্মামে বসবাস করেন ভারতীয় একজন কন্ট্রাক্টর আমিন (৫৮)। তিনি এবার হজ করছেন। সঙ্গে নিয়েছেন স্ত্রী ও তিন প্রাপ্ত বয়স্ক সন্তানকে। এই সুযোগ পেয়ে খুশিতে আত্মহারা তিনি। মিশরিয় ফার্মাসিস্ট মোহাম্মদ আল ইতের বলেন, আমার মনে হচ্ছে লটারি জিতেছি। এই লটারির মূল্য অসীম। আনন্দ আর রাখতে পারছি না। এটা এক বিশেষ সুযোগ। যে কারো জীবনেই এটা এক অবিস্মরণীয় মুহূর্ত। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এই সুযোগ আমাকে দান করার জন্য। তিনিই হাজার হাজার মানুষের ভিতর থেকে আমাকে গ্রহণ করেছেন।

করোনা সংক্রমণের আগে ২০১৯ সালে এই হজে অংশ নিয়েছিলেন প্রায় ২৫ লাখ মুসলিম। এ মাসের শুরুতে সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রণালয় থেকে বলা হয়, তারা স্বাস্থ্য সতর্কতার সর্বোচ্চ লেভেল অনুসরণ করে কাজ করছেন। কারণ, মহামারি এবং করোনার নতুন ভ্যারিয়েন্ট এখনও চোখ রাঙাচ্ছে। উপসাগরীয় অন্য দেশগুলোর মতোই সৌদি আরবে অবস্থান করেন বিপুল সংখ্যক দক্ষিণ এশিয়া, দূরপ্রাচ্য, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর অভিবাসী।

ওদিকে এবারের হজকে নিরাপদ করতে পবিত্র কাবা, গ্রান্ড মসজিদকে জীবাণুমুক্ত করতে দেখা গেছে কর্মীদের। আনুষ্ঠানিকভাবে আগামীকাল রোববার পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। তার আগে আজ শনিবার হজযাত্রীরা পবিত্র কাবাকে তাওয়াফ করছেন। গত পাঁচ বছরে যারা হজ পালন করেননি এ বছর সেসব ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। এছাড়া হজ করেননি ৫০ বছর বয়সী বা তার চেয়ে বেশি বয়সী ব্যক্তিদেরও অগ্রাধিকার দেয়া হচ্ছে এ বছর। এমনকি এবারই প্রথমবারের মতো পুরুষ অভিভাবক ছাড়া হজের নিবন্ধন করার সুযোগ পেয়েছেন সৌদি নারীরা।

প্রসঙ্গত, ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম হচ্ছে হজ। আর্থিকভাবে সামর্থ্যবান মুসলিমদের ক্ষেত্রে জীবনে অন্তত একবার হজ করা ফরজ। করোনা মহামারি শুরু হওয়ার আগে প্রতি বছর প্রায় ২৫ লাখ মানুষ হজ করতে ইসলাম ধর্মের পবিত্র দুটি পবিত্র স্থানে যেতেন। এ বছর যারা হজ পালন করবেন তাদের সবাইকে টিকা দেয়া হয়েছে এবং তাদের বয়স ১৮-৬৫ বছর। গত বছর মাত্র ১০ হাজার সৌদি নাগরিক এবং বাসিন্দা হজ পালন করার অনুমতি পেয়েছিল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026