বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর কার্টুন আঁকার জন্য আলোচিত-সমালোচিত ডেনমার্কের কার্টুনিস্ট কার্ট ওয়েস্টারগার্ড মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। এই খবর প্রকাশ করেছে বিবিসি।
স্থানীয় বার্লিংস্কে পত্রিকার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কার্টুনিস্টের পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন তিনি। সেটির কারণেই মারা গেছেন। ১৯৮০ সালের শুরু থেকেই রক্ষণশীল জিলল্যান্ডস-পোষ্টেন পত্রিকার কার্টুনিস্ট হিসেবে কর্মরত ছিলেন কার্ট ওয়েস্টারগার্ড। ২০০৫ সালে হযরত মুহাম্মদ (সা.) এর কার্টুন আঁকার পর থেকেই মূলত তিনি বিশ্বব্যাপী পরিচিতি পান।
Leave a Reply