শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৫

ইংল্যান্ডে রেকর্ড সংক্রমণ প্রতি ছয় লোকাল এরিয়ার একটিতে

ইংল্যান্ডে রেকর্ড সংক্রমণ প্রতি ছয় লোকাল এরিয়ার একটিতে

ইংল্যান্ডের প্রতি ছয় এলাকার একটিতেই গত গ্রীষ্মের পর থেকে সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হচ্ছে। অর্থাৎ দেশটিতে কোভিডের ম্যাস টেস্টিং শুরু হওয়ার পর থেকে এসব এলাকা থেকে রেকর্ড সংক্রমণ রিপোর্ট করা হচ্ছে। এই রিপোর্টটি করেছে সংবাদ সংস্থা পিএ।

সংবাদ সংস্থা পিএ প্রকাশিত হয়েছে এমন দিনে যেদিন ইংল্যান্ডের লকডাউন বিধিনিষেধ বাতিল করা হয়েছে। এখন থেকে দেশটিতে আর মাস্ক পরা বাধ্যতামূলক নয়। প্রকাশ্যে সমবেত হওয়ার ক্ষেত্রে যে সীমাবদ্ধতা ছিল তা বাতিল করা হয়েছে। যদিও অনেক ব্যবসা ও পরিবহণ মানুষদের মাস্ক পরার বিষয়ে নির্দেশনা দিয়ে যাচ্ছে। পিএ বিশ্লেষণ থেকে জানা যাচ্ছে, ইংল্যান্ডের ৩১৫ লোকাল অথোরিটি এরিয়ার মধ্যে ৫০টিতেই রেকর্ড পরিমাণ কোভিড শনাক্ত হচ্ছে। এরমধ্যে ৮টি হচ্ছে উত্তর-পূর্ব ইংল্যান্ডে। ইয়র্কশায়ার ও হাম্বারে এমন এলাকার সংখ্যা ৬টি।

প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, এসব এলাকার মধ্যে রয়েছে উত্তর-পূর্ব ইংল্যান্ডের প্রায় সকল স্থানীয় কর্তৃপক্ষের এলাকা, দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের প্রায় অর্ধেক এবং ইয়র্কশায়ার ও হাম্বারের এক তৃতীয়াংশ এলাকা। তথ্য বলছে, ইংল্যান্ডের সকল স্থানীয় এলাকায়ই এখন প্রতি এক লাখের ১০০ জনের বেশি কোভিড আক্রান্ত হচ্ছেন। গত জানুয়ারির প্রথমে দ্বিতীয় ঢেউয়ের পিক চলাকালীন সর্বশেষ এতো খারাপ অবস্থা ছিল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026