শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৫

শুধু বৃদ্ধরা করোনায় মারা যাচ্ছে তাই লকডাউন চাননি বরিস জনসন

শুধু বৃদ্ধরা করোনায় মারা যাচ্ছে তাই লকডাউন চাননি বরিস জনসন

করোনা মহামারীর জন্য লকডাউনের কোনো পরিকল্পনা ছিলো না ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। কারন এই মহামারীতে শুধু বয়স্করাই মারা যাচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা এক সাক্ষাৎকারে এ কথা বলেন। ন্যাশনাল পোস্ট, ইয়ন।

সাবেক উপদেষ্টা কামিংস বলেন, নিজের অফিসে করোনা বিস্তারের পরেও জনসন ৯৫ বছর বয়সী রাণী এলিজাবেথের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। সেই সময়ে সামাজিক দুরত্ব মানার জন্য স্বাস্থ্য সংস্থা সবাইকে সতর্ক করা শুরু করেছে বিশেষ করে বয়স্কদের সঙ্গে। যুক্তরাজ্যে করোনার এই মহা বিস্তারের জন্য একমাত্র প্রধানমন্ত্রীকেই দায়ী করেন তিনি।

চাকরী ছাড়ার পর প্রথম সাক্ষাৎকারেই তিনি এই বোমা ফাটালেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী দ্বিতীয় লকডাউনও দিতে চাননি। কারন তখন যারা মারা যাচ্ছিল বেশীরভাগেরই বয়স ৮০ বছরের বেশী।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026