বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:১১

খালেদার অফিসে পুলিশ মোতায়েন: আনোয়ার মওদুদ রফিকুল আটক

খালেদার অফিসে পুলিশ মোতায়েন: আনোয়ার মওদুদ রফিকুল আটক

শীর্ষবিন্দু নিউজ: শুক্রবার বিকাল ৩টায় ওই কার্যালয়ে ১৮ দলীয় জোটের বৈঠক শেষে রবি থেকে মঙ্গল তিন দিনের হরতাল কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই বৈঠক শেষে জোট নেতারা ওই কার্যালয় থেকে চলে যাওয়ার পর বিকাল ৫টার দিকে আশেপাশের সড়কে পুলিশের সংখ্যা বাড়ানো হয়। মোড়গুলোতে হয় তল্লাশির ব্যবস্থা।

এদিকে, বিরোধী দল নতুন করে হরতাল ঘোষণার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়াকে আটক করেছে পুলিশ। গুলশান-২ এলাকার ৮৬ নম্বর রোডে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের এক কর্মচারী জানান, পুলিশ তাদের বের হতেও নিষেধ করেছে।

অফিসের কাছেই গুলশান-২ এলাকার ৮৯ নম্বর রোডের ১ নম্বর বাড়িতে খালেদা জিয়া থাকেন। পুলিশ ওই বাসার আশেপাশেও নিরাপত্তা জোরদার করার কথা বললেও সেখানে প্রতিদিনের মতোই পুলিশ রয়েছে। পুলিশ বলছে, বিরোধী দলীয় নেতার নিরাপত্তার স্বার্থেই বাড়তি পুলিশের ব্যবস্থা। বিরোধী দলের হরতালের ঘোষণার পরপরই রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় বিকাল থেকেই ঘিরে রেখেছে পুলিশ। মওদুদের এপিএস শহীদুল ইসলাম জানান, সন্ধ্যায় কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁওয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন এই সংসদ সদস্য।  অনুষ্ঠান শেষে রাত সোয়া ৮টার দিকে গাড়িতে করে বাড়ি ফেরার সময় কারওয়ান বাজার এলাকাতেই পুলিশ তার গাড়ি আটকায় এবং একটি জিপে করে ডিবি কার্যালয়ের দিকে নিয়ে যায়। ওই অনুষ্ঠান থেকে ফেরার পথেই এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়া পুলিশের হাতে আটক হন বলে আনোয়ারের এপিএস বশির আহমেদ গণমাধ্যমকে জানান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026