শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৫

যুক্তরাজ্যে হাফপ্যান্ট পরায় স্কুলে নিষেধাজ্ঞা

যুক্তরাজ্যে হাফপ্যান্ট পরায় স্কুলে নিষেধাজ্ঞা

ব্রিটিশ অনলাইন ডেইলি মেইল জানিয়েছে, যুক্তরাজ্যে চলতি সপ্তাহে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। এ কারণে স্কুলটিতে শিক্ষার্থীদের হাফপ্যান্ট না পরার নির্দেশ দেওয়া হয়েছে। অবশ্য যে কোনো লিঙ্গের শিক্ষার্থীকে স্কার্ট পরার অনুমতি দেওয়া হয়েছে।

এই দলটির নেতা হচ্ছেন, ১৫ বছরের আদ্রিয়ান কপ। কর্নওয়েলের অস্টেল এলাকার পোলটাইর স্কুলের দশম শ্রেণীর ১২ জন শিক্ষার্থী আদ্রিয়ানের নির্দেশনা মেনে চলেছে। তাদের ভাষ্য, এটি স্কুল কর্তৃপক্ষের সেকেলে ইউনিফর্ম নীতি। আদ্রিয়ান ও তার দুই বন্ধু সারা সপ্তাহ প্যান্টের পরিবর্তে স্কার্ট পরার পরিকল্পনা করেছে। তারা চায় বাকী শিক্ষার্থীরাও যেন তাদের মতো করেই স্কার্ট পরে। আদ্রিয়ান ও তার বন্ধুদের এই কর্মকাণ্ডে শিক্ষকরা অবশ্য মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কারো কাছে এটা বিরক্তিকর। কেউ কেউ অবশ্য উৎসাহ দিয়েছেন এই কিশোরদের।

ডেইলি মেইলকে আদ্রিয়ান জানায়, আমার কাছে এটা অনেক মজার। এই গরমে ট্রাউজার পরা সত্যিই অস্বস্তিদায়ক। তাদের গ্রুপের আরেক সদস্য জানায়, আমাদেরকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছিলো এবং ২৪ ঘন্টা নিষিদ্ধ করা হয়েছিলো। পরে অবশ্য আমাদের উপর থেকে অভিযোগ উঠিয়ে নেওয়া হয় কারণ আমাদের বিরুদ্ধে ভুল কিছু পায়নি তারা। আমরা কোনো নিয়ম ভঙ্গ করিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026