শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৫

দেড় হাজার মাস্ক দিয়ে বিয়ের গাউন তৈরি

দেড় হাজার মাস্ক দিয়ে বিয়ের গাউন তৈরি

মাস্ক ও পিপিই কিটের ব্যবহার বেড়ে যাওয়ায় পাল্লা দিয়ে বাড়ছে কোভিড বর্জ্য। ফেলে দেওয়া মাস্ক, পিপিই কিট নিয়ে কী করা হবে, তাই নিয়ে চিন্তা বাড়ছে। যদি কোনও ভাবে সেগুলিকে অন্য কোনও কাজে ব্যবহার করা হয়, তাহলে মন্দ কী?

তেমনই এক কাণ্ড ঘটিয়েছেন লন্ডনের পোশাক ডিজাইনার। তিনি আস্ত বিয়ের গাউন বানিয়ে ফেলেছেন ১ হাজার ৫০০ মাস্ক দিয়ে। এ ছাড়া প্লাস্টিক পিপিই কিট ব্যবহার করেছেন তিনি গাউনের ভিতর দিকে। আর এই অদ্ভুত উপাদানে তৈরি গাউনের ছবিই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। ‘হিচড’ নামে একটি ওয়েডিং ওয়েবসাইটের মাধ্যমে এই পোশাক বানানোর অর্ডার পেয়েছিলেন ডিজাইনার টম সিলভারউড।

ওই সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিদিন ১০ কোটির বেশি মাস্ক ব্রিটেনে বাতিল করা হয়। সেই মাস্ক থেকে যদি এমন কিছু সৃষ্টি করা যায়, তাহলে দূষণ অনেকটাই কমে। সংস্থার সম্পাদক সারাহ আল্যার্ড বলেন, ব্রিটেনে বিবাহের অনুষ্ঠান ফের শুরু হওয়ায় আমরা ভীষণ খুশি। এই গ্রীষ্মে হাজার খানেক বিয়ের অনুষ্ঠান হবে। যুগলের জন্য আবারও ভাল সময় ফিরে এসেছে।

সম্প্রতি লন্ডন বিয়ের অনুষ্ঠানের ওপর থেকে করোনার কারণে চাপানো নিষেধাজ্ঞা উঠে গিয়েছে। সেই নিষেধাজ্ঞা ওঠার প্রথম দিনেই লন্ডনের সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে যে বিবাহ অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানের কনে পরেছেন এই মাস্কের তৈরি গাউন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026