শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৬

সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ ইউকের সম্মেলন ও নির্বাচন

সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ ইউকের সম্মেলন ও নির্বাচন

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ ইউকের ত্রি – বার্ষিক সম্মেলন গত ২৯ এপ্রিল বৃহস্পতিবার লণ্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়।

সংগঠণের বিদায়ী সভাপতি মাওলানা এ কে মওদুদ হাসানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন -শায়েখ মাওলানা আবু সায়ীদ, শায়েখ মাওলানা আব্দুল ক্বাইয়ুম, মাওলানা আব্দুর রহমান মাদানী, মাওলানা এমদাদ রহমান মাদানী ও ইউকে বাংলা প্রেস ক্লাব সভাপতি কে এম আবুতাহের চৌধুরী।

সম্মেলনে তিন বছরের কর্ম তৎপরতার রিপোর্ট ও আর্থিক রিপোর্ট প্রদান করা হয়। সিলেট আলিয়া মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য ও সংগঠণের কার্যক্রম নিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা শফিকুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা জিল্লুর রহমান চৌধুরী, ব্যারিষ্টার আহমদ এ মালিক, মাওলানা রফিক আহমদ রফিক, মাওলানা আবুল হাসনাত চৌধুরী, মাওলানা আব্দুল মুকিত, মাওলানা শাহ রেদওয়ানুর রহমান, মাওলানা ইমাদ উদ্দিন, মাওলানা ওলিউর রহমান চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা শত বছরের ঐতিহ্যবাহী সিলেট সরকারী আলিয়া মাদ্রাসার উন্নয়নকল্পে বিভিন্ন পরামর্শ ও যুক্তরাজ্যে অবস্থানরত প্রাক্তন সকল ছাত্রকে ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী প্লাটফরম গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। নির্বাচনে মাওলানা আব্দুল কাদের সালেহকে সভাপতি, মাওলানা হেলাল উদ্দিনকে সাধারন সম্পাদক ও মাওলানা তাজুল ইসলামকে ট্রেজারার হিসাবে ২০২২-২০২৪ সালের জন্য নির্বাচিত করা হয়। নির্বাচন পরিচালনা করেন- মাওলানা আবু সায়ীদ, শায়েখ আব্দুল ক্বাইয়ুম ও মাওলানা সিরাজুল ইসলাম। সম্মেলনে হামদ ও নাতে রাসুল পেশ করেন জনাব গোলাম আম্বিয়া।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026