শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৩

ব্রিটেনে টিকা নিলে মিলবে ফ্রি উপহার ও মূল্যছাড়

ব্রিটেনে টিকা নিলে মিলবে ফ্রি উপহার ও মূল্যছাড়

ব্রিটেনের তরুণদের মধ্যে টিকা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের কারণে করোনার টিকাগ্রহণ বাড়াতে দেশটির সরকার নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছে। তরুণদের আকৃষ্ট করতে এবার টিকা নেয়ার পুরষ্কার হিসেবে দেয়া হবে ফ্রি সিনেমার টিকেট, সঙ্গে থাকছে গরম কফি। খবর দিয়েছে ডেইলি মেইল।

ব্রিটেনজুড়ে ৩০ বছরের কম বয়সীদের মধ্যে ৩০ শতাংশেরও বেশি তরুণ-তরুণী তাদের প্রথম ডোজ টিকাই গ্রহণ করেন নি। তরুণদের মধ্যে টিকা গ্রহণে অনীহার কারণে আগামী ১৪ দিনের মধ্যে মর্ডানার ১ লাখ ৭০ হাজার ডোজ টিকা মেয়াদীত্তোর্ণ হওয়ার ঝুঁকি রয়েছে বলে জানা গিয়েছে। দেশটির একটি ক্লিনিক জানিয়েছে, তারা মেয়াদোর্ত্তীণের কারণে ১ হাজার ডোজ ফাইজার টিকা ডাস্টবিনে ফেলে দিতে বাধ্য হয়েছেন। এর আগে টিকাদান বাড়াতে রাইড শেয়ারিং অ্যাপ ডেলিভারো ও উবারের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করেছে সরকার। টিকা গ্রহিতারা এই অ্যাপগুলোতে বিশেষ মূল্যছাড় পাবেন। এই চুক্তিতে যোগ দিয়েছে ‘পিজা পিলগ্রিমস’ ও কফি কোম্পানি ‘কোস্তা।’

দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন হতাশা ব্যক্ত করে জানান, ৩০ বছরের নিচের বয়সীদের মধ্যে টিকা নেয়ার নিম্নহার দেখে তিনি আশাহত। নাগরিকদের টিকাদানে উৎসাহ দিতে বিশ্বের নানা দেশই পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্র টিকাগ্রহণ করলে ১০০ ডলার করে নাগরিকদের পুরষ্কার দেয়ার প্রস্তাব দিয়েছে।

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ জানিয়েছেন, সব মিলিয়ে ব্রিটেনে মোট সাড়ে আট কোটি ডোজ টিকা দেয়া হয়েছে। এর মধ্যে ৮৮ শতাংশ প্রাপ্তবয়স্ক এক ডোজ টিকা এবং ৭২.৫ শতাংশ দুই ডোজ টিকা গ্রহণ করেছেন। আগামী শরতের মধ্যে ৫০-ঊর্ধ্ব সকলকে ফাইজারের বুুস্টার ডোজ নেয়ার প্রস্তাব দেবে সরকার।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026