রোববার ১লা আগস্ট পূর্ব লন্ডনের বিগ ল্যান্ড স্ট্রীটে অবস্থিত কেয়ার হাউসে দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আয়ারের কেন্দ্রীয় বার্ষিক সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের আমীর হাফিজ মাওলানা আবু সায়ীদের সভাপতিত্বে এবং সংগঠনের সহকারী সেক্রেটারি মাওলানা ফারুক হোসেইনের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত পেশ করেন আকছার হোসেন। সকাল সাড়ে দশটায় সভার প্রথম পর্বের কাজ শুরু হয়।
এরপর দারসে হাদীস পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় আমীর হাফিজ মাওলানা হাফেজ আবূ সায়ীদ। তিনি হাদিসের আলোকে জামায়াত জীবনের গুরুত্ব শীর্ষক বিষয়ে আলোচনায় বলেন, আমাদের প্রধান কাজ হবে, মানুষকে কল্যাণের দিকে আহবান করা। আল্লাহর দ্বীনের উপর ঠিকে থাকা। সেজন্য দরকার সর্বাবস্থায় সংগঠন বা জামাত বদ্ধ জীবন যাপন করা। সংগঠনের কর্মী বাহিনীদের মধ্যে দ্বীনী সম্পর্ক গড়া এবং পারস্পরিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা। একজন মুমিন হিসেবে সৎ কাজের আদেশ এবং অন্যায় অসৎ কাজ থেকে বিরত থাকা। তাছাড়া দুনিয়া এবং আখেরাতের কল্যাণ ও সফলতা লাভের জন্য দায়ী ইল্লাল্লাহর ভুমিকা পালন করা।
দারসে হাদীসের পর বার্ষিক রিপোর্ট পেশ করেন সংগঠনের সাবেক সেক্রেটারি জেনারেল শাব্বির আহমদ কাওসার। আর্থিক রিপোর্ট পেশ করেন সাবেক ট্রেজারার খলিলুর রহমান। সংগঠনের বিভাগীয় অন্যান্য প্রজেক্টের রিপোর্ট পেশ করেন শংশ্লিষ্ট দায়িত্বশীরা। পরে পঠিত রিপোর্টের উপর প্রশ্নোত্তরের পর জোহরের বিরতি দেয়া হয়।
সদস্য সম্মেলনের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগঠনের সহকারি সেক্রেটারি জেনারেল জয়নুল আবদিন। সভার শুরূতে একটি নাশিদ পরিবেশন করেন সংগঠনের ট্রেজারার মোহাম্মদ মারফত আলী। এরপর গত সভার কার্যবিবরনী পেশ করেন সংগঠনের সেক্রেটারী জেনারেল আরমান আলী।
সংগঠনের বিগত দিনের বিভিন্ন কার্যক্রমের আপডেট প্রদান করেন সংগঠনের ডিপুটি সেক্রেটারি জেনারেল হাফিজ মাওলানা মোহাম্মদ আব্দুল মুকিত। ‘দাওয়াতুল ইসলামের স্বপ্ন বাস্তবায়নে করনীয় কী’ শীর্ষক বিষয়ে আলোচনা পেশ করেন সংগঠনের নায়েবে আমীর ফয়জুল ইসলাম। পরে এ বিষয়ে গ্রুপ আলোচনা হয় এবং ফিডবেক নেয়া হয়।।
সংগঠনের আমীর হাফিজ মাওনায় আবূ সায়ীদ এর বিদায়ী বক্তব্য এবং সংগঠনের কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা এ কে মওদুদ হাসানের দোয়ার মাধ্যমে সভার কাজ শেষ হয়। দিনব্যাপী অনুষ্ঠিত সদস্য সম্মেলনে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সদস্য-সদস্যারা সম্মেলনে যোগ দেন।
Leave a Reply