শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৩

ব্রিটিশদের আফগানিস্তান ত্যাগের নির্দেশ

ব্রিটিশদের আফগানিস্তান ত্যাগের নির্দেশ

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে সেনাবাহিনীর সঙ্গে তালেবানদের তুমুল লড়াই চলছে। এতে সেখানকার নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। এ জন্য আফগানিস্তানে অবস্থানরত সব নাগরিককে অবিলম্বে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে ব্রিটেন। এ খবর দিয়েছে অনলাইন টিআরটি ওয়ার্ল্ড।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শুক্রবার আফগানিস্তান সফরের বিরুদ্ধে পরামর্শ দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, আফগানিস্তানে অবস্থানরত ব্রিটিশ সব নাগরিককে এখনই বাণিজ্যিক উপায়ে ওই দেশ ছাড়তে পরামর্শ দেয়া হয়েছে। দেশটির নিরাপত্তা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। এ জন্য আপনি যদি আফগানিস্তানে অবস্থান করে থাকেন, তাহলে বাণিজ্যিক কোনো উপায়ে এখনই ওই দেশ ছাড়ুন। জরুরি ভিত্তিতে উদ্ধার করা হবে, এই আশার ওপর নির্ভর না করতে বৃটিশদের সতর্ক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, এরই মধ্যে আফগানিস্তানের গ্রামীণ জনপদের বিশাল এলাকা নিজেদের দখলে নিয়েছে তালেবানরা। ইরানের সঙ্গে পশ্চিমাঞ্চলীয় সীমান্তে হেরাতসহ বেশ কিছু শহরে, লস্করগাঁ, কান্দাহারে সরকারি সেনাদের চ্যালেঞ্জ জানিয়েছে তারা। প্রায় দুই দশকের যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিদেশি সেনাদের প্রত্যাহারের ঘোষণা দেয়ার পরই তালেবানরা তাদের অভিযান জোরালো করেছে। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, তারা দেশটির অর্ধেকের বেশি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এর প্রেক্ষিতে বৃটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, আফগানিস্তানে সন্ত্রাসী হামলা হওয়ার বড় ঝুঁকি আছে। হোয়াইট হাউজ এদিন বলেছে, তালেবানরা সম্প্রতি যেসব কর্মকাণ্ড চালিয়েছে তাতে তাদের অর্জন আন্তর্জাতিক বৈধতা পাওয়ায় সহায়ক হবে না।

প্রসঙ্গত, শুক্রবার তালেবানরা প্রথমবারের মতো কোনো প্রাদেশিক রাজধানী তাদের দখলে নিয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নিমরোজের রাজধানী জারাঞ্জ তারা কোনো যুদ্ধ ছাড়াই দখল করে নিয়েছে বলে প্রাদেশিক ডেপুটি গভর্নর রোহ গুল খাইরজাদ জানিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026