শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২৮

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ

প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার নাম প্রকাশ করেছে জর্দানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)।

২০২১ সালের এই তালিকায় উইঘুরের নির্যাতিত মুসলিমদের পক্ষে লড়াই করে যাওয়া চীনের সেন্ট্রাল মিনজু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ইলহাম তোহতি ‘ম্যান অব দ্য ইয়ার’ ও ৮২ বছর বয়সী ভারতীয় প্রবীণ নারী বিলকিস বানু ‘ওমেন অব দ্য ইয়ার’ হিসেবে বিবেচিত হয়েছেন।

তালিকার প্রথম অবস্থানে রয়েছেন- তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান, দ্বিতীয় অবস্থানে- সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ, তৃতীয় অবস্থানে- ইরানের সর্বোচ্চ শিয়া নেতা আয়াতুল্লাহ খামেনি, চতুর্থ অবস্থানে- জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ ইবনে আলী-হুসেইন, পঞ্চম অবস্থানে- পাকিস্তানের সাবেক বিচারপতি মুফতি তাকি উসমানী, ষষ্ট অবস্থানে- মরক্কোর বর্তমান বাদশা ষষ্ঠ মুহাম্মদ, সপ্তম অবস্থানে- আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান অষ্টম অবস্থানে- বিশ্বের অন্যতম প্রভাবশালী ইরাকী শিয়াদের অন্যতম প্রবক্তা আয়াতুল্লাহ আল-উজমা সৈয়দ আলী আল-হোসাইনী আস-সিস্তানী।

এছাড়া নবম অবস্থানে- ইয়েমেনি সুন্নি সুফি ইসলামি পণ্ডিত, শিক্ষক, দার আল-মুস্তাফা শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা এবং ডিন শায়েখ আল হাবীব উমার বিন হাফিজ, দশম অবস্থানে- সৌদির প্রভাবশালী কারাবন্দী আলেম শায়েখ সালমান আল আওদা, এগারোতম অবস্থানে- উপসাগরীয় দেশ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল ছানী দ্বাদশতম অবস্থানে- ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো,  তেরোতম অবস্থানে- মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান মুফতী আহমাদ আল-তায়িব। চৌধ্যতম অবস্থানে- সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়েন অধ্যাপক আব্দাল্লাহ বিন মাহফুদ ইবনে বাইয়্যাহ, পনেরোতম অবস্থানে- পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এই তালিকায় শীর্ষ ৫০ জনের মধ্যে ২৭ তম স্থানে রয়েছেন মাওলানা মাহমুদ মাদানি, ৩১তম স্থানে ড. ইউসুফ আল-কারযাভী, ৩৪তম স্থানে শায়েখ মাহমূদ আফেন্দী, এবং ৩৫তম স্থানে রয়েছেন মাও. তারিক জামিল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026