মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৪৮

রাশিয়ার গুপ্তচর সন্দেহে ব্রিটিশ কূটনীতিক আটক জার্মানিতে

রাশিয়ার গুপ্তচর সন্দেহে ব্রিটিশ কূটনীতিক আটক জার্মানিতে

ব্রিটিশ কূটনীতিককে রাশিয়ার গুপ্তচর সন্দেহে আটক করেছে জার্মানি। আটক ব্যাক্তি রাজধানী বার্লিনের ব্রিটিশ দূতাবাসের কর্মকর্তা। তিনি অর্থেই বিনিময়ে রাশিয়ার গোয়েন্দাদের কাছে নথি পাচার করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। এ খবর দিয়েছে আল-জাজিরা।

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। জার্মান মাটি ব্যবহার করে মিত্র রাষ্ট্রগুলো গুপ্তচরবৃত্তি করবে তা মেনে নেয়া হবে না বলেও একটি বিবৃতি দিয়েছে মন্ত্রণালয় থেকে।

জার্মান প্রসিকিউটররা এক বিবৃতিতে জানিয়েছে, অভিযুক্ত ব্যাক্তির বাসা ও অফিসে অনুসন্ধান চালানো হয়েছে। বুধবার তাকে আদালতে হাজির করা হয়। তবে তাকে জেলে থাকতে হবে কিনা তা এখনও জানা যায়নি। অভিযুক্ত ব্যাক্তির নাম জানানো হয়েছে ড্যাভিড এস। তিনি অন্তত একবার রাশিয়ার কাছে তথ্য পাচার করেছে বলে প্রমাণ পাওয়া গেছে। এ জন্য তিনি সরাসরি অর্থ নিয়েছেন। ২০২০ সালের নভেম্বর থেকে তিনি এই কাজ করছেন এমন সন্দেহও করা হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026