রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:২৭

ইয়াসির আরাফাতের হত্যার সাথে ইসরায়েল জড়িত

ইয়াসির আরাফাতের হত্যার সাথে ইসরায়েল জড়িত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ফিলিস্তিনের অবিসংবাদিত প্রয়াত প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের মৃত্যুর পেছনে ইসরায়েল জড়িত রয়েছে বলে মনে করছেন ফিলিস্তিনের গোয়েন্দা কর্মকর্তারা। তবে সকল তথ্য হাতে না পেয়ে মুখ খুলতে নারাজ এই বিশেষ সরকারী বাহিনী।

সম্প্রতি সুইজ্যাল্যান্ডভিত্তিক এইট গবেষণা সংস্থা তাদের এক বিশেষ প্রতিবেদনে জানায়, আরাফাতকে পোলোনিয়ামনামক এর রাসায়নিক পদার্থ সেবন করিয়ে হত্যা করা হয়েছে। আর এ খবর প্রকাশের পর সন্দেহের তীর ইসরায়েলের প্রতি ছোড়া হলো। ব্রিটিশ, ফরাসি ও রাশিয়ান চিকিৎসা বিজ্ঞানীদের পক্ষ থেকে প্রকাশিত ওই ফরেসনিক প্রতিবেদনে বলা হয়, এই পদার্থটি আরাফাতের শরীরে ৮৩ শতাংশ বেশি বিষক্রিয়া ছড়িয়েছে।

২০০৪ সালে প্যারিসের একটি সামরিক হাসপাতালে আরাফাত স্টোকে মারা যান বলা হলেও সুইস ফরেসনিক প্রতিবেদনে বলা হয় আরাফাতের পাজর, নিতম্বের হাড় ও সমাধিস্থলে পাওয়া অন্য অঙ্গ-প্রত্যঙ্গে পোলিনিয়ামনামক রাসায়নিক পর্দাথটির মাত্রা ১৮ গুন বেশি রেকর্ড করা হয়েছে।

আরাফাতের মৃত্যুর বিষয়টি তদন্তকরতে গঠিত ফিলিস্তিনি তদন্ত কমিটির প্রধান তাওফিক তেরাবি সাবেক প্রেসিডেন্টের মৃত্যুকে হত্যাকান্ড বলেই আখ্যা দিয়েছেন। তবে সাংবাদিকদের একপ্রশ্নের জবারে তদন্ত কমিটির প্রধান তাওফিক বলেন, এ বিষয়ে সাক্ষা্ৎকার ও গোপন তথ্য থাকলেও এখনই এসব তথ্য প্রকাশকরতে ইচ্ছুক নন তারা।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026