পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের আওতাধীন উইভার্স ওয়ার্ড উপ-নির্বাচন অনুস্টিত হয়েছে। ১২ আগস্ট বৃহস্পতিবার পূর্ব লন্ডনের এই নির্বাচনে সাবেক মেয়র লুৎফুর রহমান নেতৃত্বাধীন এসপায়ার পার্টির প্রার্থী কবির আহমদ ১২০৪ ভোটে বিজয়ী হয়েছেন।
এতে প্রতিদ্বন্দ্বি লেবার পার্টির প্রার্থী নাসরিন আখতার পেয়েছেন ৭৪২ ভোট । এসপায়ার পার্টির সাথে লেবার পার্টির ভোটের ব্যবধান ৪৬২। প্রতিদ্বন্দ্বি লেবার পার্টির প্রার্থী নাসরিন আখতার পেয়েছেন ৭৪২ ভোট। এসপায়ার পার্টির সাথে লেবার পার্টির ভোটের ব্যবধান ৪৬২।
উইভার্স ওয়ার্ডের সাবেক কাউন্সিলারের মৃত্যুজনিত কারণে এই ওয়ার্ডে বৃহস্পতিবার (১২ আগস্ট) উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে লেবার, লিবারেল, কনজারভেটিভ, গ্রীন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা অংশ নেন।
এদিকে এসপায়ার পার্টির চেয়ারম্যান কে এম আবুতাহের চৌধুরী সকল ভোটার, ভলান্টিয়ার ও পার্টির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, ইনশাআল্লাহ ২০২২ সালের মেয়র নির্বাচনেও তার দল বিজয়ী হবে।
Leave a Reply