শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০১

যুক্তরাজ্যের প্লেইমাউথে বন্দুক হামলায় নিহত ৬

যুক্তরাজ্যের প্লেইমাউথে বন্দুক হামলায় নিহত ৬

যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর প্লেইমাউথের একটি বাড়িকে লক্ষ্য করে এক বন্দুকধারী গুলিবর্ষণ করলে এই ঘটনা ঘটে। খবর পেয়ে সেখানে ছুটে যান সশস্ত্র পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা। খবর আল-জাজিরা ও বিবিসির।

শুক্রবার ভোরে এক বিবৃতিতে ডেভন ও কর্ণওয়েল পুলিশ জানায়, বন্দুক হামলার কারণে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছিলেন। তাদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তৃতীয় আরেক নারী মারা যান। ঘটনাস্থলে আরও একজন পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনিই হামলাকারী বলে আমরা ধারণা করছি। নিহতদের সবাই বন্দুকের গুলিতেই মারা গেছেন।

তিনি আরো বলেন, এই ঘটনাকে সন্ত্রাসবাদ-সম্পর্কিত কোনো ঘটনা বলে মনে করছে না পুলিশ। যুক্তরাজ্যে বন্দুকের মালিকানা নীতি অনেক কঠোর এবং সারা বিশ্বের মধ্যে দেশটিতে বন্দুক হামলার ঘটনাও খুবই বিরল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026