সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৫

আফগানিস্তান ছাড়তে কাবুল বিমানবন্দরে ব্যাপক হুড়োহুড়িতে ৫ জন নিহত

আফগানিস্তান ছাড়তে কাবুল বিমানবন্দরে ব্যাপক হুড়োহুড়িতে ৫ জন নিহত

আফগানিস্তানের কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচজনের মরদেহ একটি গাড়িতে তোলা হয়েছে বলে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। তবে গোলাগুলিতে, নাকি হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে তাঁদের মৃত্যু হয়েছে, বিষয়টি পরিষ্কার নয় বলে জানিয়েছেন অপর একজন। রয়টার্স।

যারা আফগানিস্তান ছেড়ে যেতে চান, তাদের বাধা না দিতে তালেবানের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রসহ ৬৫টি দেশ। দেশত্যাগে ইচ্ছুক ব্যক্তিরা কোনো হয়রানির শিকার হলে এর দায় তালেবানকেই নিতে হবে বলে জানিয়েছে দেশগুলো। গতকাল রোববার তালেবান কাবুল দখলের পর থেকেই জনস্রোত দেখা গেছে কাবুল বিমানবন্দরে। আতঙ্কে দেশ ছাড়তে যে কোনো উপায়ে একটি উড়োজাহাজে উঠতে মরিয়া হয়ে পড়েছেন শহরের বাসিন্দারা।

কাবুল বিমানবন্দরে মানুষের ভিড়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে দেখা যায়, বিমানবন্দরের টারমাকে দাঁড়িয়ে আছে একটি উড়োজাহাজ। উড়োজাহাজটিতে উঠতে শত শত মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেছে। তারা সবাই উড়োজাহাজে উঠতে মরিয়া। উড়োজাহাজটিতে ওঠার সিঁড়ি লোকে লোকারণ্য। কে আগে উঠবেন, তা নিয়ে সিঁড়িতেই চলছে ধাক্কাধাক্কি। লোকজনের চাপ সামলাতে সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা মার্কিন সেনারা আজ ফাঁকা গুলি চালিয়েছেন বলে রয়টার্সকে জানিয়েছেন মার্কিন এক কর্মকর্তা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026