শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০১

আফগান শরণার্থীদের পাসপোর্ট ছাড়াই গ্রহণ করবে ব্রিটেন

আফগান শরণার্থীদের পাসপোর্ট ছাড়াই গ্রহণ করবে ব্রিটেন

তালেবানের কাছে কাবুলের পতনের পর আফগান শরণার্থীদের জন্য সীমান্ত আইন শিথিল করতে যাচ্ছে ব্রিটেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন, আফগানিস্তান থেকে পালানো শরণার্থীদের পাসপোর্ট ছাড়াই গ্রহণ করা হবে। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এখবর জানিয়েছে।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস জানান, পশ্চিমাদের সহযোগিতা করা আফগান দোভাষী ও ঠিকাদারদের যুক্তরাজ্যে আশ্রয় দেওয়া সহজ করতে চায় সরকার। আফগানদের দেশ ছাড়তে সহযোগিতা করা হচ্ছে। তিনি বলেন, যতটা সম্ভব তাড়াতাড়ি তাদের দেশ ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে। যেখানে আইন পরিবর্তন করা দরকার আমরা তা বদলাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা তাদের মধ্যপ্রাচ্যের কোনও দেশে প্রথমে জড়ো করতে চাই। সেখান থেকে তাদের যুক্তরাজ্যে নিয়ে আসা হবে। ব্রিটিশ সরকার আশা করছে, তাদের পক্ষে প্রতিদিন ১২০০ থেকে ১৫০০ মানুষকে কাবুল বিমানবন্দর থেকে অন্যত্র নিয়ে যাওয়া সম্ভব হবে। এই বিষয়ে তালেবানের সঙ্গে আলোচনার চেষ্টা করা হচ্ছে।

বেন ওয়ালেস আরও বলেন, সোমবার আমি প্রীতি প্যাটেলের সঙ্গে কথা বলব কীভাবে আফগানদের পাসপোর্ট সমস্যার সমাধান করা যায়। গতকালের আগ পর্যন্ত আফগানরা পাসপোর্ট ছাড়া দেশ ত্যাগ করতে পারেনি। তারা যদি এরই মধ্যে আমাদের যাচাই প্রক্রিয়ার আওতায় থাকে তাহলে আমরা জানি তারা কারা। আইনে পরিবর্তন আনার ফলে তাদের যতদ্রুত সম্ভব দেশ ত্যাগ নিশ্চিত করতে চাই।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026