শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সোমলিয়ার রাজধানী মোগাদিসুর এক জনপ্রিয় হোটেলের বাইরে একটি বিস্ফোরণে চার পুলিশসহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার বিকেলে মোগাদিসুর ব্যস্তসড়কের পাশে মাকা-মুকারামা হোটেলের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ তা্ৎক্ষনিকভাবে ওই হোটেল সংলগ্ন এলাকা অবরুদ্ধ করে ফেলে বলে জানা যায়্।
ধারণা করা হচ্ছে, হোটেলটির সামনে একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায় হামরাকারীরা। ওই গাড়িটিই বিস্ফোরিত হয় এতে পাশে থাকা অন্যান্য গাড়িগুলোতে আগুন লেগে যায়।
২০১১ সালে মোগাদিসু শহরকে আল কায়দা সংযুক্ত সশস্ত্র ইসলামি জঙ্গি সংগঠন আল-শাবাব মুক্ত করে শান্তি রক্ষায় নিয়োজিত আফ্রিকা সংঘের সেনাবাহিনী। ধারণা করা হচ্ছে, তারাই এ হামলা চালিযেছে। প্রায়ই জনবহুল শহরটি তাদের হামলার লক্ষে পরিণত হয়।