শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫১

যুক্তরাজ্যে ১৬ ও ১৭ বছর বয়সীদের টিকাকরণ ২৩ আগস্টের মধ্যেই শুরু

যুক্তরাজ্যে ১৬ ও ১৭ বছর বয়সীদের টিকাকরণ ২৩ আগস্টের মধ্যেই শুরু

যুক্তরাজ্যের ষোলো ও সতেরো বছর বয়সী সব কিশোর–কিশোরীকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামি ২৩ আগস্টের মধ্যে টিকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে বলে এক বিবৃতিতে এই লক্ষ্যমাত্রার কথা জানিয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ।

আগামি সেপ্টেম্বরেই যুক্তরাজ্যে খুলে দেওয়া হচ্ছে স্কুল। তার আগেই ২৩ আগস্টের মধ্যে তাই ষোলো ও সতেরো বছর বয়সীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আগামি সোমবারের মধ্যে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসকে (এনএইচএস) ষোলো ও সতেরো বছর বয়সীদের টিকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। এদিকে, এই টিকাদানের ফলেই ব্রিটেনে করোনায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর হার কমেছে বলে দাবি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের।

উল্লেখ্য, করোনায় মৃত্যুর দিক দিয়ে ইউরোপে রাশিয়ার পরেই যুক্তরাজ্য। তবে যুক্তরাজ্যে টিকাদান কার্যক্রম প্রথম থেকেই আশাব্যঞ্জক। সেখানে এরই মধ্যে তিন–চতুর্থাংশ প্রাপ্তবয়স্ক টিকার দু‘টি ডোজই পেয়েছেন। আর কমপক্ষে একটি ডোজ নিয়েছেন দেশের ৮৯ শতাংশ মানুষ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026