বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:১২

বাংলাদেশের সংঘাত সহিংসতায় যুক্তরাজ্যের হতাশা

বাংলাদেশের সংঘাত সহিংসতায় যুক্তরাজ্যের হতাশা

বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের মাঝে গঠনমূলক আলোচনার পরিবর্তে সংঘাতমূলক রাজনৈতিক পদক্ষেপ অব্যাহত থাকায় হতাশা প্রকাশ করেছে যুক্তরাজ্য। ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানিয়েছেন।

গতকাল শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস ও উপদেষ্টা এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টুকে গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় গিবসন এ মন্তব্য করেন।

রবার্ট গিবসন বিবৃতিতে বলেন, বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের মাঝে গঠনমূলক সংলাপের পরিবর্তে আমাদের অব্যাহতভাবে সংঘাতমূলক কার্যক্রম দেখতে হচ্ছে। এটি আমাকে হতাশ করছে। কারণ, বাংলাদেশের অধিকাংশ সাধারণ মানুষ মনে করে, দুই দল সংলাপের মাধ্যমে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026