ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকের দ্বি-বার্ষিক সভা ও নির্বাচন আগামী ১৮ সেপ্টেম্বর শনিবার পূর্ব লন্ডনের আর্টিয়াম হলে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে সংগঠনের নির্বাচন কমিশন নিম্নোক্ত তফসিল ঘোষণা করেছেন। মনোনয়নপত্র জমার শেষ সময় ২৭ আগষ্ট, শুক্রবার বিকাল ৫টা। নির্ধারিত ফরম পূরণ করে ইমেইল (duauk2all@outlook.com) মাধ্যমে জমা দেয়া যাবে। বাছাইয়ের শেষ সময়- ২ সেপ্টেম্বর বিকাল ৫টা, প্রত্যাহারের শেষ সময়- ৮ সেপ্টেম্বর বিকাল ৫টা, ভোট গ্রহণ- ১৮ সেপ্টেম্বর, স্থান- আর্টিয়াম হল। বিস্তারিত জানতে হাবিব রহমান, ডক্টর এম এ হান্নান, শারমিন চৌধুরীর সাথে যোগাযোগ করা যাবে।
Leave a Reply