বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪

তালেবানের সঙ্গে আলোচনা করতে জি-৭ নেতারা রাজি

তালেবানের সঙ্গে আলোচনা করতে জি-৭ নেতারা রাজি

গত সপ্তাহে তালেবান কর্তৃক কাবুল দখল করার পর থেকে দেশটি ছাড়তে কাবুল বিমানবন্দরে জড়ো হচ্ছেন অসংখ্য আফগান। এ নিয়ে সৃষ্ট বিশৃঙ্খলা এখন পর্যন্ত অন্তত ২০ জন মারা গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত আছেন কয়েক হাজার মার্কিন ও বিদেশি সেনা।

এমন পরিস্থিতিতে শর্ত সাপেক্ষে তালেবানের সঙ্গে আলোচনা শুরুর ব্যাপারে সম্মত হয়েছেন জি-৭ জোটের নেতারা। মঙ্গলবার (২৪ আগস্ট) ভার্চুয়ালি বৈঠকে বসেন জি-৭ নেতারা। এ খবর প্রকাশ করেছে আল-জাজিরা।

তালেবান গোষ্ঠীটিকে উদ্দেশ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, আলোচনা শুরুর ক্ষেত্রে আমাদের প্রথম শর্ত হলো- নির্ধারিত সময়সীমার (৩১ আগস্ট) পরও আফগানিস্তান ছাড়তে ইচ্ছুক ব্যক্তিদের নিরাপদে দেশত্যাগের সুযোগ দিতে হবে।

প্রতিবেদনে বলা হয়, আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো বাহিনীর সকল সৈন্য প্রত্যাহার করে নেওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেনাদের সরিয়ে নেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিও দিয়েছেন। তবে সময়সীমা বাড়ানোর ব্যাপারে তিনি এখনো কিছু জানান নি। অন্যদিকে, তালেবান নেতারা হুমকি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে সব বিদেশি সেনাকে আফগানিস্তান ত্যাগ করতে হবে। অন্যথায় কঠোর জবাব দেওয়া হবে।

এমন পরিস্থিতিতে মঙ্গলবার ভার্চুয়ালি বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমরা আফগানিস্তান থেকে জনগণকে সরিয়ে নেওয়ার বিষয়ে এক যৌথ দৃষ্টিভঙ্গির ব্যাপারে একমত হওয়ার পাশাপাশি তালেবানের সঙ্গে কীভাবে আলাপ-আলোচনা করা হবে, সেই ব্যাপারেও মতৈক্যে পৌঁছেছি। আফগানিস্তান থেকে আরও হাজারো মানুষকে সরিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী জানিয়ে তিনি আরও বলেন, কিন্তু বিমানবন্দরের পরিস্থিতির উন্নতি না হওয়ায় দেশ ছাড়তে ইচ্ছুক ব্যক্তিদের জন্য তা আতঙ্কজনক দৃশ্য হয়ে উঠেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026