শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০০

গোয়াইনঘাট প্রবাসী পরিষদ যুক্তরাজ্য শাখার ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল

গোয়াইনঘাট প্রবাসী পরিষদ যুক্তরাজ্য শাখার ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল

গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ক্বারী মাওলানা শওকত আলী’র বড় ভাই মুশাহিদ আলী, লন্ডন খিদমাহ একাডেমির খতিব মাওলানা নিজাম উদ্দিন’র পিতা আলহাজ্ব মনির উদ্দিন ও যুগ্ন আহবায়ক আরিফ উদ্দিনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

গত ২২ আগস্ট অনলাইন প্লাটফর্ম জুমে অনুষ্ঠিত সভায় কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ সদর উদ্দিন ও মোনাজাত পরিচালনা করেন ক্বারী মাওলানা শওকত আলী। গোয়াইনঘাট প্রবাসী পরিষদ যুক্তরাজ্য শাখা কর্তৃক আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল মুবিন ও সঞ্চালনায় করেন যুক্তরাজ্য শাখার সদস্য সচিব মিছবাহ উদ্দিন।

এতে ব্রিটেনের বিভিন্ন শহরে বসবাসকারী গোয়াইনঘাটবাসীদের মধ্যে অনলাইনে সম্পৃক্ত হোন- সদরুল ইসলাম, মোহাম্মদ আলী সুমন, আলী আক্তার সৌরভ, জাওয়াদ তানভীর, আলীম উদ্দিন, আক্তার হোসেন, আরিফ উদ্দিন, আবু তাহের, নুরুল আলম, লন্ডনসিলেটনিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ক্বারী মোঃ মোজাম্মেল আলী, এখলাছ উদ্দিন, জুবেদ আহমদ সহ প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026